দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের ‘এফ’ গ্রুপে নেদারল্যান্ডস ও জাপানের মধ্যকার ম্যাচটি ড্র হওয়ায় গ্রুপের শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ তৈরি হয় সুইডেনের সামনে। সেই সুযোগ কাজে লাগানোর পথে তিউনিশিয়ার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ইউরোপের দলটি।
প্রথমার্ধে ইয়াসিন আয়ারি ও আলেক্সান্দার ইসহাকের দুর্দান্ত দুই গোলে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে সুইডেন। বিরতির পর আরও ২ গোল হজম করে তিউনিশিয়া। ৪-১ গোলে এগিয়ে রয়েছে সুইডেন।
সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হওয়া ম্যাচে সুইডেন তাদের প্রথম গোল পায় ম্যাচের ৭ মিনিটেই। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে সুইডেনের হয়ে গোলটি করেন ২২ বছর বয়সী আয়ারি।
সুইডেন তার দ্বিতীয় গোল পায় ম্যাচের ৩০ মিনিটে। এবার লক্ষ্যভেদ করেন আলেক্সান্দার ইসহাক। তবে ৪৩ মিনিটে গোল দিয়ে ম্যাচ জমিয়ে তোলেন তিউনিশিয়ার ওমার রেকিক। ফলে ৩-১ গোলে এগিয়ে বিরতিতে যেতে হয় সুইডেনকে।
নেদারল্যান্ডস ও জাপান ম্যাচ ড্র হওয়ায় দুইটি দলেরই পয়েন্ট সমান ১ করে। এই ম্যাচে সুইডেন জিতে গেলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠবে তারা।
কেএম