দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাতার বিশ্বকাপের সেই দুঃস্মৃতি ভুলে এবং ২৪ বছরের ট্রফি খরা ঘোঁচাতে সেলেসাওরা মাঠে নেমেছে এবারের বিশ্বকাপে। নিজেদের উদ্বোধনী ম্যাচে তাদের সামনে প্রতিপক্ষ আফ্রিকান জায়ান্ট মরক্কো। যাদেরকে অনেকে আবার ‘আফ্রিকার ব্রাজিল’ বলেও সম্মহিত করেন।
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালাতে থাকে মরক্কো। কিন্তু বারবার ব্রাজিলের রক্ষণে গিয়ে খেই হারিয়ে ফেলতে থাকেন মরক্কোর আক্রমণভাগের ফুটবলাররা। অবশেষে ম্যাচের ২১তম মিনিটে ইসমায়েল সাইবারির করা গোলে এগিয়ে গেল আফ্রিকান দেশটি।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল পেতে পারল মরক্কো। ডান প্রান্ত থেকে ছোট ছোট পাসের মাধ্যমে আক্রমণে উঠে তারা। ব্রাজিলের ডি-বক্সে বল পেয়েও যান মরক্কোর তরুণ মিডফিল্ডার বেনজামিন এল আইনুই। বলটি নিয়ন্ত্রণে নিয়ে পোস্ট লক্ষ্য করে শটও নিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে দেয়াল হয়ে সামনে দাঁড়িয়ে যান সেলেসাও ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস।
মরক্কোর শুরুর দাপট সামলে ক্রমেই ম্যাচে ফিরতে শুরু করে ব্রাজিল। সেলেসাওদের এক কাউন্টার অ্যাটাক থেকে মরক্কোর ডি-বক্সে দারুণ এক সুযোগও তৈরি হয়েছিল। সতীর্থের দেওয়া পাসে দারুণ পজিশনে বল পেয়ে যান ইগর থিয়াগো। সময়মতো লাফিয়েও উঠেছিলেন তিনি। কিন্তু বলের সঙ্গে সংযোগ করতে পারেননি তিনি।
মরক্কো একাদশ: ইয়াসিন বোনু (গোলকিপার), আশরাফ হাকিমি, ইসা দিওপ, চাদি রিয়াদ, নুসাইর মাজরাউই, আমরাবাত, নেইল আইনাউই, আজেদিনে ওনাহি, ব্রাহিম দিয়াজ, ইসমাইল সাইবারি, বিলাল খান্নাউস।
ব্রাজিলের একাদশ: আলিসন বেকার (গোলরক্ষক), ইবানিয়েজ, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনিয়া।
কেএম