দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাতার বিশ্বকাপের সেই দুঃস্মৃতি ভুলে এবং ২৪ বছরের ট্রফি খরা ঘোঁচাতে সেলেসাওরা মাঠে নেমেছে এবারের বিশ্বকাপে। নিজেদের উদ্বোধনী ম্যাচে তাদের সামনে প্রতিপক্ষ আফ্রিকান জায়ান্ট মরক্কো। যাদেরকে অনেকে আবার ‘আফ্রিকার ব্রাজিল’ বলেও সম্মহিত করেন।
ব্রাজিলের জন্য সবশেষ বিশ্বকাপটা কিছুটা হতাশার হলেও, মরুর বুকে স্মরণীয় অধ্যায় পার করেছে আফ্রিকান চ্যাম্পিয়নরা। প্রথমবারের মতো দলটি জায়গা করে বিশ্বকাপের শেষ চারে। সেই সুখস্মৃতি নিয়েই আরেকটি বিশ্বকাপে মাঠে নামছে ডার্ক হর্সরা। তবে সেই অভাবনীয় সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে দলটি।
শনিবার (বাংলাদেশ সময় রোববার ভোর ৪টা) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ পর্বের বিগ ম্যাচটিতে মুখোমুখি দুই দল।
ব্রাজিল: ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি, তাঁকে এই ম্যাচে পাওয়া যাচ্ছে না। এছাড়া মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পাওয়ায় রাইট-ব্যাক ওয়েসলি বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন। রাইট-ব্যাক পজিশনে আনচেলত্তির হাতে দানিলো, রজার ইবানেজ এবং নতুন যোগ দেওয়া এদারসনরা বিকল্প রয়েছেন। এছাড়া অ্যালিসন বেকার, গ্যাব্রিয়েল মাগালায়েস, ব্রুনো গুইমারেস, ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া একাদশে থাকার সম্ভাবনা প্রবল। স্ট্রাইকার হিসেবে ম্যাথিউস কুনহা, এন্দ্রিক কিংবা ইগর থিয়াগোর মধ্যে কাকে নেওয়া হবে, তা নিয়ে হয়ত ভাবছেন কোচ।
মরক্কো: কুঁচকির চোটে ডিফেন্ডার নায়েফ আগুয়ের্দ এবং হাঁটুর চোটে পরে উইঙ্গার আবদে এজাজুলি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তাঁদের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে মারওয়ানে সাদানে ও আমিনকে। নরওয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নউসাইর মাজরাউই কাঁধে চোট পাওয়ায় তাঁর খেলা নিয়েও শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অধিনায়ক আশরাফ হাকিমি ও ব্রাহিম দিয়াজ এই ম্যাচে দলের মূল ভরসা।
সম্ভাব্য একাদশ: ব্রাজিল: অ্যালিসন বেকার (গোলকিপার) দানিলো, মারকুইনোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, আলেক্স সান্দ্রো, কাসেমিরো, ব্রুনো গুইমারেস, রাফিনিয়া, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, মাথিউস কুনহা।
মরক্কো: ইয়াসিন বোনু (গোলকিপার), আশরাফ হাকিমি, ইসা দিওপ, চাদি রিয়াদ, নুসাইর মাজরাউই, আমরাবাত, নেইল আইনাউই, আজেদিনে ওনাহি, ব্রাহিম দিয়াজ, ইসমাইল সাইবারি, বিলাল খান্নাউস।
কেএম