দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ ক্রীড়াজগতের সবচেয়ে জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা মূলত দুই শিবিরে বিভক্ত-ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বহু প্রতীক্ষিত ‘হেক্সা’ (ষষ্ঠ শিরোপা) জয়ের স্বপ্নকে ঘিরে বাংলাদেশের উন্মাদনা ও আবেগ এবার ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে। ব্রাজিলের মূলধারার সংবাদমাধ্যমেও স্থান পেয়েছে বাংলাদেশের ব্রাজিল-ভক্তদের ব্যতিক্রমধর্মী সমর্থন, যা বিশ্ব ফুটবল অঙ্গনে এক অনন্য নজির হয়ে উঠেছে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গি গ্লোবো বাংলাদেশের মানুষের ব্রাজিলের পতাকায় নিজেদের রাঙানোর প্রসঙ্গ তুলে ধরে বিস্ময় প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচের আগে বাংলাদেশের এই 'সবুজ-হলুদ' জ্বর লাতিন আমেরিকার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কীভাবে বাংলাদেশের অলিগলি, ছাদ এবং রাস্তাঘাট ব্রাজিলের পতাকায় ছেয়ে গেছে। বাংলাদেশের ফুটবলে বিশেষ কোনো সাফল্য না থাকলেও, ফুটবলের প্রতি আবেগ অত্যন্ত উচ্চ।
এটি ব্রাজিলিয়ানদের কাছে চমকপ্রদ যে, বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষ নিজেদের লাল-সবুজ পতাকার পাশাপাশি ব্রাজিলের সবুজ-হলুদ রঙে পুরো দেশকে মুড়িয়ে দেয়।
কেএম