দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হচ্ছে মরক্কো। কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে ওঠা আফ্রিকার প্রতিনিধিরা এবারও বড় চমকের স্বপ্ন দেখছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ অভিযান রাঙাতে মরিয়া মরক্কানরা। অন্যদিকে, ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে (‘হেক্সা মিশন’) মাঠে নামা সেলেসাওদের লক্ষ্য টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করে নিজেদের শ্রেষ্ঠত্বের বার্তা দেওয়া।
রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪ টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে।
বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।
শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা (Brazil-morocco live watch)। সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপের খেলা। এ ছাড়া আইস্ক্রিনেও খেলা দেখার সুযোগ থাকছে।
এ ছাড়া খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: আলিসন বেকার, এদেরসন, ওয়েভেরতন।
রক্ষণ: আলেক্স সান্দ্রো, দানিলো, গাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, ইবানেস, লেও পেরেইরা, মার্কিনিওস, ব্রেমের, ওয়েসলি।
মাঝমাঠ: ব্রুনো গিমারেস, কাসেমিরো, দানিলো, ফাবিনিও, লুকাস পাকেতা।
আক্রমণভাগ: এনদ্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইজ হেনরিক, মাথিয়াস কুনিয়া, নেইমার, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র।
কেএম