• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

‘শহিদ আবু সাঈদ স্ট্যান্ড’ নিয়ে বিসিবির বিবৃতি

স্পোর্টস ডেস্ক
  ২৭ আগস্ট ২০২৬, ১৬:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ‘শহিদ আবু সাঈদ স্ট্যান্ড’-এর ব্যানার সরিয়ে ফেলার গুঞ্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। তবে সেই দাবি সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে বিসিবি জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দৃষ্টিগোচর হয়েছে, সম্প্রতি কিছু অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত সংবাদে দাবি করা হচ্ছে, বর্তমান বোর্ড প্রশাসন মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদের নামে নামকরণ করা ‘শহিদ আবু সাঈদ স্ট্যান্ড’ বাতিল করেছে।

বিসিবি স্পষ্টভাবে জানাতে চায় যে, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম কিংবা দেশের অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর ‘শহিদ আবু সাঈদ স্ট্যান্ড’ বা অন্য কোনো স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাদ দেওয়ার বিষয়ে বোর্ড কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেনি।

চলতি বছরের শুরুতে বর্তমান বোর্ড দায়িত্ব নেওয়ার পর মিরপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিরিজগুলোর কথা উল্লেখ করে বিসিবি জানায়, এসব ম্যাচে স্টেডিয়ামের ভেতরে থাকা দর্শক, টেলিভিশন সম্প্রচার, প্রচারণামূলক উপকরণ এবং টিকিটেও ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’ নামটি স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। এই ইভেন্টগুলোর ম্যাচের টিকিট এবং প্রচারণামূলক উপকরণের ওপরেও স্ট্যান্ডগুলোর নাম উল্লেখ ছিল।

ব্যানার সরানোর বিষয়ে যৌক্তিক ব্যাখ্যা দিয়ে বিসিবি জানায়, স্টেডিয়ামের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে স্ট্যান্ডের নাম সংবলিত সাইনেজগুলো মাঝে মাঝে ক্ষতিগ্রস্ত হতে পারে। সেগুলো মেরামতের জন্য অনেক সময় সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়, যা সাধারণত ম্যাচহীন দিনগুলোতেই সম্পন্ন করা হয়ে থাকে।

এদিকে বিসিবির পরিচালক সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর এই গুঞ্জনকে সম্পূর্ণ ‘প্রোপাগান্ডা’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জানান, স্ট্যান্ডের ব্যানারটি সরানোই হয়নি। তিনি বলেন, ‘আমি গতকালও গিয়ে দেখলাম ওটা ওখানেই আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে কয়েক মিনিটের ভেতর একের পর এক পোস্ট এসেছে, তা খুবই অস্বাভাবিক।’

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদের ত্যাগ ও অবদানকে স্বীকৃতি দিয়েই এই নামকরণ করা হয়েছিল বলে পুনরুল্লেখ করেছে বোর্ড। বিসিবি মনে করে, বর্তমান প্রশাসন ও ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অপচেষ্টাকে নিজস্ব নীতিমালা অনুযায়ী কঠোরভাবে মোকাবিলা করার হুঁশিয়ারিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এদিকে এর আগে গতকাল বুধবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান প্রশাসন মিরপুর স্টেডিয়ামের শহিদ আবু সাঈদ স্ট্যান্ডের ব্যানারটি সরিয়ে ফেলেছে।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘৫ আগস্টের পর শহিদ আবু সাঈদের সম্মানে মিরপুর স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ করেছিলাম আমরা। নতুন সরকারের অবৈধ বিসিবি প্রেসিডেন্ট সেটা অপসারণ করেছে। ধন্যবাদ নতুন সরকার, ন্যাপোকিডগণ এবং নতুন সভাপতিকে।’ এরপর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাধারণ নেটিজেনরা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হলে দ্রুতই তা ভাইরাল হয়ে যায়।

/অ

  • বিসিবি
  • শহিদ আবু সাঈদ স্ট্যান্ড
  • বিবৃতি
এ সম্পর্কিত আরও খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের
দুবাই ক্যাপিটালসে কাটার মাস্টার মোস্তাফিজুর
দুবাই ক্যাপিটালসে কাটার মাস্টার মোস্তাফিজুর
দেশে ফেরার আশা দেখছেন সাকিব, ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন ‘সুযোগ নেই’
দেশে ফেরার আশা দেখছেন সাকিব, ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন ‘সুযোগ নেই’
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বিশেষ বিবৃতিতে যা বললেন ড. ইউনূস
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বিশেষ বিবৃতিতে যা বললেন ড. ইউনূস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।