• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

স্টার্কের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

দেশ টিভি ডেস্ক
  ২২ আগস্ট ২০২৬, ১০:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ম্যাকাই টেস্টে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে সফরকারীরা। শুরুতেই ১২ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানের স্কোরের লজ্জা এড়ালেও বড় ব্যাটিং বিপর্যয় থেকে বের হতে পারেনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্টার্কের গতি ও সুইংয়ের সামনে অসহায় হয়ে পড়েন বাংলাদেশের ব্যাটাররা। সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত—তিনজনই কোনো রান না করে ফেরেন। এরপর মুমিনুল হক ৯ রান করে আউট হন। লিটন দাসও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন।

মাত্র ৬.৪ ওভারে ১২ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে বাংলাদেশ। প্রথম ২২ বলের মধ্যেই পাঁচটি উইকেট তুলে নেন স্টার্ক। চার ওভার বল করে তিনটি মেডেনসহ মাত্র ৪ রান দিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেটের মাইলফলক।

এরপর মুশফিকুর রহিমও প্রতিরোধ গড়তে পারেননি। ৪২ বল খেলে মাত্র ৫ রান করে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন তিনি। ২১ রানে ৬ উইকেট হারানোর পর মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। তাদের ব্যাটে ভর করে প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৫ রান।

লাঞ্চের পরও অবশ্য সেই প্রতিরোধ দীর্ঘস্থায়ী হয়নি। দ্বিতীয় সেশনে প্রথম ওভারেই বল হাতে নিয়ে মিরাজকে ফেরান প্যাট কামিন্স। ১১ রান করে আউট হন বাংলাদেশের এই অলরাউন্ডার। পরের ওভারে জশ হ্যাজেলউডের বলে বিদায় নেন হাসান মাহমুদ, তার ব্যাট থেকে আসে ১০ রান।

এরপর দ্রুতই শেষ তিন উইকেট হারায় বাংলাদেশ। ৩৯ রানে নবম উইকেট পড়ার পর টেস্ট ইতিহাসে নিজেদের সর্বনিম্ন স্কোরে গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়। তবে তাইজুল ইসলাম হ্যাজেলউডের বলে চার মেরে সেই লজ্জা থেকে বাংলাদেশকে বাঁচান। শেষ পর্যন্ত ৬৪ রানেই থামে বাংলাদেশের প্রথম ইনিংস।

এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। তার জায়গা ছেড়ে দেন ইবাদত হোসেন।

আরও পড়ুন

ম্যাকাই টেস্টে স্টার্কের তোপে শুরুতেই বিপর্যস্ত বাংলাদেশ

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ: ট্যাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজেলউড।

যে আই

  • ক্রিকেট
  • টেস্ট ক্রিকেট
এ সম্পর্কিত আরও খবর
চাতলা চেকপোস্টে একই স্মারকে একাধিক চালানের অভিযোগ
চাতলা চেকপোস্টে একই স্মারকে একাধিক চালানের অভিযোগ
কলকাতার অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে
কলকাতার অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার ও সহযোগিতা বাড়াতে প্রস্তুত ইরান
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার ও সহযোগিতা বাড়াতে প্রস্তুত ইরান
নোয়াখালীতে জমি বিরোধে হামলায় আহত বৃদ্ধের মৃত্যু
নোয়াখালীতে জমি বিরোধে হামলায় আহত বৃদ্ধের মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।