• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

তিন দিনের ব্যবধানে মাঠে আবারও অসুস্থ হয়ে পড়ে গেলেন মুসিয়ালা

স্পোর্টস ডেস্ক
  ১৯ আগস্ট ২০২৬, ০৯:৪৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তিন দিনের ব্যবধানে আবারও মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলেন বায়ার্ন মিউনিখের তারকা জামাল মুসিয়ালা। হাইডেনহাইমের বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার কয়েক মিনিটের মধ্যেই কোনো প্রতিপক্ষের সংস্পর্শ ছাড়াই মাটিতে লুটিয়ে পড়েন জার্মান এই মিডফিল্ডার। দ্রুত চিকিৎসক দল মাঠে ছুটে আসে। কিছুক্ষণ চিকিৎসার পর নিজ পায়ে মাঠ ছাড়তে পারলেও আর খেলায় ফেরেননি তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার হাইডেনহাইমের মাঠে প্রাক-মৌসুমের শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামে বায়ার্ন। দ্বিতীয়ার্ধের প্রায় এক ঘণ্টা পেরিয়ে মুসিয়ালাকে মাঠে নামান কোচ ভিনসেন্ট কোম্পানি। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই মাঝমাঠে ভারসাম্য হারিয়ে পড়ে যান ২৩ বছর বয়সী এই ফুটবলার।

মুসিয়ালা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই দলের খেলোয়াড়রা তাকে ঘিরে দাঁড়ান। চিকিৎসকরাও দ্রুত মাঠে প্রবেশ করেন। কয়েক মিনিট পর উঠে দাঁড়াতে সক্ষম হন মুসিয়ালা। একজন স্টাফের সহায়তায় মাঠের বাইরে যাওয়ার সময় তাকে কিছুটা হতবিহ্বল দেখাচ্ছিল। এরপর সরাসরি ড্রেসিংরুমে চলে যান তিনি।

ঘটনাটি নিয়ে উদ্বেগের বড় কারণ, মাত্র তিন দিন আগেও প্রায় একই পরিস্থিতির মুখে পড়েছিলেন মুসিয়ালা। গত শনিবার আরবি লাইপজিগের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের শেষ দিকে হঠাৎ মাঠে পড়ে যান তিনি। তখনও সতীর্থরা দ্রুত তার সাহায্যে এগিয়ে আসেন। চিকিৎসা নেওয়ার পর মাঠ ছাড়েন বায়ার্ন তারকা।

সেই ম্যাচের পর বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবার্ল জানিয়েছিলেন, মুসিয়ালা ভালো আছেন। তবে কী কারণে তিনি পড়ে গিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ম্যাচটি প্রচণ্ড গরমের মধ্যে হওয়ায় তাপমাত্রাকে সম্ভাব্য কারণ হিসেবে আলোচনা করা হয়েছিল।

সোমবার দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলন না করলেও আলাদাভাবে অনুশীলন করেছিলেন মুসিয়ালা। ড্রিবলিং ও শুটিংয়ের কাজ করেন এবং অনুশীলনের সময় কোনো সমস্যা দেখা যায়নি বলে জার্মান সংবাদমাধ্যমে জানানো হয়েছিল। সে কারণেই হাইডেনহাইমের বিপক্ষে তাকে মাঠে নামানো হলেও বড় কোনো শারীরিক সমস্যার ইঙ্গিত তখন ছিল না। কিন্তু পরের দিনই একই ধরনের ঘটনা আবার ঘটায় উদ্বেগ বেড়েছে।

হাইডেনহাইম ম্যাচের পর এবার্ল অবশ্য বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। বিল্ডের প্রতিবেদনে তার বক্তব্য, জামাল খুব শিগগিরই নিজেই এ বিষয়ে কথা বলবেন এবং বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন।

তবে এবারও মুসিয়ালার পড়ে যাওয়ার নির্দিষ্ট কারণ বা নতুন কোনো রোগনির্ণয়ের তথ্য প্রকাশ্যে আসেনি। ফলে তার শারীরিক অবস্থা নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

আরও পড়ুন

রদ্রিকে পেয়ে উচ্ছ্বসিত ফ্লিক, বার্সার মাঝমাঠে বদলের প্রত্যাশা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ / ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি শেষ

ঐতিহাসিক টেস্ট জয়ে আত্মবিশ্বাসী হাসান মাহমুদ

দীর্ঘ চোটের পর গত জানুয়ারিতে মাঠে ফিরেছিলেন মুসিয়ালা। ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে গুরুতর চোটে তার গোড়ালি স্থানচ্যুত হওয়ার পাশাপাশি ফিবুলায় ফ্র্যাকচার হয়েছিল। দীর্ঘ পুনর্বাসনের পর আবার নিয়মিত ফুটবলে ফিরেছিলেন তিনি।

হাইডেনহাইমের বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত ৪-২ গোলে জিতেছে বায়ার্ন। তবে জয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রে মুসিয়ালার শারীরিক অবস্থাই। শনিবার বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে সুপার কাপ দিয়ে বায়ার্নের প্রতিযোগিতামূলক মৌসুম শুরু হওয়ার কথা। তার আগে মুসিয়ালা খেলতে পারবেন কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

এমএস/

  • জামাল মুসিয়ালা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।