দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজনৈতিক টানাপোড়েনের কারণে আগামী মাসে অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত ছয় ম্যাচের ক্রিকেট সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সিরিজটি আয়োজনের জটিলতা কাটাতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ছয় ম্যাচের এই সফরে তিনটি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। গত বছরের আগস্টে সিরিজটি হওয়ার কথা থাকলেও বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে তা স্থগিত করা হয়।
সোমবার রাতে আমিনুল হক বলেন, ‘এটি মন্ত্রী পর্যায়ে কাজ করা হচ্ছে।’ তিনি জানান, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে।
২০২৪ সালে বাংলাদেশের গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং এখনো সেখানে অবস্থান করছেন।
এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানালেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তা প্রত্যাখ্যান করে। পরে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়।
আমিনুল হক বলেন, ‘ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, আমরা দ্রুত সেটি সমাধান করতে চাই।’
তিনি আরও বলেন, ‘সৃষ্টিকর্তার ইচ্ছায়, আমরা আশাবাদী খুব শিগগিরই এর সমাধান হবে।’
সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল ভারত। তবে তিন ম্যাচের এক দিনের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
এরপর ২০২৪ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে ভারত সফরে যায় বাংলাদেশ। ওই সফরে দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ।
/অ