দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরাসি ক্লাব পিএসজির উইঙ্গার ব্র্যাডলি বারকোলা লিভারপুলে যোগ দিতে প্রাথমিকভাবে সম্মতি দিয়েছেন বলে দাবি করেছে ফরাসি সংবাদমাধ্যম ল'ইকিপ।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৮ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি থাকলেও বারকোলা ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন, তিনি নতুন চুক্তি করতে আগ্রহী নন। সম্প্রতি লিভারপুলের নতুন প্রধান কোচ আন্দোনি ইরাওলার সঙ্গে সম্ভাব্য দলবদল নিয়েও আলোচনা করেছেন ২৩ বছর বয়সী এই ফরাসি উইঙ্গার।
তবে এখনো দুই ক্লাবের মধ্যে ট্রান্সফারের শর্ত নিয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি। লিভারপুল ও পিএসজি আলোচনা চালিয়ে যাচ্ছে। এই দলবদল সম্পন্ন করতে ১২০ মিলিয়ন ইউরোর বেশি ট্রান্সফার ফি লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পিএসজিতে সফল তিন বছর কাটানোর পর ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে চান বারকোলা। ইউরোপের শীর্ষ পর্যায়ের একটি ক্লাবে নিয়মিত প্রথম একাদশে জায়গা করে নেওয়াই এখন তার লক্ষ্য।
এমএস/