দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন জিনেদিন জিদান।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক ঘোষণার মাধ্যমে এ তথ্য জানিয়েছে ফ্রান্সের ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপে ফ্রান্সের চতুর্থ স্থান অর্জনের পর দায়িত্ব ছাড়েন দীর্ঘদিনের প্রধান কোচ দিদিয়ের দেশম। তার দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার দুই সপ্তাহ পরই উত্তরসূরি হিসেবে জিদানের নাম ঘোষণা করা হলো। দেশমের অধীনে ফ্রান্সের শেষ ম্যাচ ছিল ইংল্যান্ডের বিপক্ষে, যেখানে ৬-৪ গোলে হারে দলটি।
৫৪ বছর বয়সী জিদানের দায়িত্ব গ্রহণের শুরুটা হওয়ার কথা তুরস্কের মাঠে উয়েফা নেশনস লিগের ম্যাচ দিয়ে। এরপর ২ অক্টোবর স্তাদ দ্য ফ্রান্সে ইতালির বিপক্ষে স্বাগতিক হিসেবে মাঠে নামবে ফ্রান্স।
টানা ১৪ বছর ফ্রান্সের প্রধান কোচের দায়িত্ব পালন করেন দেশম। এই সময়ে তার অধীনে দলটি ১৮৫টি ম্যাচ খেলেছে, যার মধ্যে জয় এসেছে ১২০টিতে। তার নেতৃত্বে ২০১৮ সালের বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০২০-২১ মৌসুমের উয়েফা নেশনস লিগের শিরোপা জেতে ফ্রান্স। এছাড়া ২০১৬ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং ২০২২ সালের বিশ্বকাপের ফাইনালেও পৌঁছায় দলটি।
দেশম ও জিদানের সম্পর্ক বহুদিনের। ১৯৯৮ সালে নিজ দেশের মাটিতে বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সতীর্থ ছিলেন দুজনই। সেই বিশ্বকাপ জয়ে জিদান পালন করেন গুরুত্বপূর্ণ ভূমিকা। একই বছর তিনি বিশ্বের সেরা ফুটবলারের মর্যাদাপূর্ণ ‘ব্যালন ডি’অর’ পুরস্কারও জিতেছিলেন।
দীর্ঘদিন ধরে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সম্ভাব্য কোচ হিসেবে আলোচনায় থাকা জিদানের হাতেই শেষ পর্যন্ত দেশের ফুটবলের দায়িত্ব তুলে দিল ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।
সূত্র: আল-জাজিরা
/অ