• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

পূর্ণশক্তির অস্ট্রেলিয়াকে ইতিবাচক বার্তা হিসেবে দেখছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  ২৫ জুলাই ২০২৬, ০৯:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২৩ বছর পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ডারউইন ও ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ, যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনের মারারা ওভালে, আর দ্বিতীয় টেস্ট ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। এই সফরে টেস্ট সিরিজ ছাড়া আর কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছিল ২০০৩ সালে। সে সফরের প্রথম টেস্টও হয়েছিল ডারউইনে, দ্বিতীয়টি কেয়ার্নসে। এরপর ২০০৮ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছাড়া আর কখনোই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।

দীর্ঘ বিরতির পর এবার শুধু সিরিজ আয়োজনই নয়, বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বিষয়টিকে বাংলাদেশের জন্য বড় সম্মান হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই সঙ্গে এটিকে কঠিন চ্যালেঞ্জ হিসেবেও বিবেচনা করছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে ঘোষিত ১৩ সদস্যের দলে রয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেইজলউড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন ও মিচেল মার্শসহ প্রায় সব তারকা ক্রিকেটার। এতে স্পষ্ট, সিরিজটিকে মোটেও হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া।

এ প্রসঙ্গে নাজমুল বলেন, “বাংলাদেশ ক্রিকেটে আগে এমনটা খুব একটা দেখিনি। সাধারণত আমাদের বিপক্ষে বড় দলগুলো নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে। আমি বলব, পূর্ণশক্তির দল ঘোষণা করাটা আমাদের জন্য একটি অর্জন। প্রতিপক্ষের দল দেখলেই বোঝা যায়, তারা এই সিরিজকে গুরুত্বের সঙ্গে নিয়েছে।”

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল ১ ও ৩ আগস্ট দুই ধাপে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে।

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো শুরু করলেও সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট আড়াই দিনের মধ্যেই হেরেছে বাংলাদেশ। বিদেশের মাটিতে ধারাবাহিক সাফল্য না থাকলেও এবার ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছেন অধিনায়ক।

নাজমুল বলেন, “এটা আমাদের দলের জন্য অনেক বড় সুযোগ। এই দলের বিপক্ষে আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারি, সেটাই দেখানোর সময়। আমি মনে করি, টেস্ট দল হিসেবে আমরা ইতোমধ্যে একটি ভালো অবস্থান তৈরি করতে পেরেছি।”

এখনও বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়নি। বিসিবি আজ বা আগামীকালের মধ্যে দল ঘোষণা করতে পারে। চোটের কারণে নাহিদ রানা, শরিফুল ইসলাম ও লিটন দাসকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে। শেষ পর্যন্ত কারা অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা পান, সেটাই এখন দেখার বিষয়।

অস্ট্রেলিয়ার গ্রীষ্ম মৌসুমের শুরুতে মূল ভেন্যুর বাইরে ম্যাচ আয়োজনের অংশ হিসেবেই ডারউইন ও ম্যাকাইকে বেছে নেওয়া হয়েছে। ডারউইনে সর্বশেষ টেস্ট হয়েছিল ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। ২২ বছর পর আবার সেখানে টেস্ট ফিরছে।

অন্যদিকে ম্যাকাইয়ে এবারই প্রথম কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে ভেন্যুটিতে মাত্র তিনটি ওয়ানডে হয়েছে। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০২৫ সালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের ওয়ানডে সিরিজ।

মূল সূচি অনুযায়ী বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর হওয়ার কথা ছিল ২০২৭ সালে। তবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি উপলক্ষে আগামী বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ টেস্ট আয়োজন করায় সফরটি দুই বছর এগিয়ে আনা হয়েছে।

এ পর্যন্ত বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ছয়টি টেস্টে মুখোমুখি হয়েছে। এর মধ্যে একটিতে জয় পেয়েছে বাংলাদেশ, বাকি পাঁচটিতে জিতেছে অস্ট্রেলিয়া।

এমএস/

  • অস্ট্রেলিয়া
  • বাংলাদেশ
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত
আঞ্চলিক স্থিতিশীলতায় আসিয়ানের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
আঞ্চলিক স্থিতিশীলতায় আসিয়ানের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
থাইল্যান্ডের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে হুমায়ুন কবির
থাইল্যান্ডের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে হুমায়ুন কবির
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর, বাংলাদেশের ওপর ১০ শতাংশ
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর, বাংলাদেশের ওপর ১০ শতাংশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।