দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ শনিবার সকাল সাড়ে ৯টায় এশিয়া কাপের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিন সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ঘোষণা করেন এশিয়া কাপের ১৭ সদস্যের দল। গতকাল শুক্রবার বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন জানান এশিয়া কাপ ও বিশ্বকাপে দলের অধিনায়ক সাকিব আল হাসানের নাম। আজ ঘোষিত হওয়া দলে জায়গা হয়নি অভিজ্ঞ অল-রাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের। দলে রাখা হয়নি আলোচনায় থাকা সৌম্য সরকারকেও।এই দলে চমক হিসেবে রয়েছেনন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম।
দলে জায়গা হয়েছে লম্বা সময় দলের বাইরে থাকা নাঈম শেখের। এছাড়াও রাখা হয়েছে আফিফ হোসেনকে। দলে মাহমুদউল্লাহ রিয়াদকে না রাখার ব্যপারে মিনহাজুল আবেদীন জানিয়েছেন, অধিনায়ক ও কোচের সিদ্ধান্তে বাদ দেওয়া হয়েছে রিয়াদকে।
এশিয়া কাপে ৩১ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৩ সেপ্টেম্বর গ্রুপর্বে টাইগারদের দ্বিতীয় ও শেষ ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান।
এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারি, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।
এমআর/