দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের একাদশে জায়গা হয়নি উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে চোট পাওয়ার পর তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারেননি। দলে থাকলেও প্রথম ওয়ানডেতে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরিবর্তে উইকেটের পেছনে দায়িত্ব পালন করবেন নুরুল হাসান।
বাংলাদেশের একাদশে রয়েছেন— মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
হারারের মাঠে সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত এই ম্যাচ দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হলো। এর আগে সফরের একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।
এমএম/