দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের অঘোষিত ‘ফাইনালে’ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল।
সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ৯৯ রানের বড় ব্যবধানে জয় পায় জিম্বাবুয়ে।
দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ফলে ১৫৮ রানের বড় জয় নিয়ে ফাইনালের পথে এগিয়ে যায় আফগানিস্তান।
আজকের ম্যাচটি কার্যত অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। হারলেই সিরিজ থেকে বিদায় নিতে হবে বাংলাদেশকে। জিতলেও ফাইনালে উঠতে রান রেটের সমীকরণ মেলাতে হবে টাইগারদের।
অন্যদিকে, বাংলাদেশকে হারাতে পারলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জিম্বাবুয়ের মুখোমুখি হবে আফগানিস্তান।
বাংলাদেশ একাদশ: তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
যে আই