• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত সোয়া ১ লাখ মানুষ

দেশ টিভি ডেস্ক
  ২১ অক্টোবর ২০২৬, ১৬:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিগত সরকারের নীতিগত ভুল, কৌশলগত পরিবহন পরিকল্পনা উপেক্ষা এবং সড়ক খাতে সীমাহীন দুর্নীতি ও চাঁদাবাজির কারণে দেশে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির দাবি, ২০১৪ সাল থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দেশে সড়ক দুর্ঘটনায় ১ লাখ ২৫ হাজার ৪০৫ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৪৯ জন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২১ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার তথ্য পর্যবেক্ষণ করে দেখা গেছে, ২০১৪ সাল থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দেশে মোট ৭২ হাজার ৭৩৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে হাসপাতালগুলোর বাস্তব চিত্র বিবেচনায় নিলে দুর্ঘটনায় হতাহত মানুষের প্রকৃত সংখ্যা প্রকাশিত পরিসংখ্যানের তুলনায় কয়েক গুণ বেশি হতে পারে।

বিজ্ঞপ্তিতে দেশের পরিবহন ব্যবস্থার অতীত ও বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলা হয়, স্বাধীনতার আগে দেশে নৌ ও রেলপথে প্রায় ৮০ শতাংশ মানুষের সাশ্রয়ী ও নিরাপদ যাতায়াতের ব্যবস্থা ছিল। সেই সময় সড়কপথে যাতায়াত করতেন প্রায় ২০ শতাংশ মানুষ। কিন্তু পরবর্তী সময়ে সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে না তুলে সড়ককেন্দ্রিক উন্নয়ন প্রকল্প গ্রহণের প্রবণতা বাড়তে থাকে। এর ফলে দেশের যাতায়াত ব্যবস্থায় সড়কপথের ওপর নির্ভরতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়।

যাত্রী কল্যাণ সমিতির অভিযোগ, পরিকল্পিত ও সমন্বিত পরিবহনব্যবস্থা গড়ে তোলার পরিবর্তে সড়ককেন্দ্রিক বেহিসাবি উন্নয়ন প্রকল্প গ্রহণের কারণে পরিবহন খাতে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, বর্তমানে দেশের প্রায় ৮০ শতাংশ যাতায়াত সড়কপথনির্ভর হয়ে পড়েছে। অন্যদিকে, উন্নত গণপরিবহন ও আধুনিক গণপরিবহনব্যবস্থা বা ম্যাস ট্রানজিটের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ছোট যানবাহনের ব্যবহার বেড়েছে। বিশেষ করে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংখ্যা বৃদ্ধির ফলে সড়কে শৃঙ্খলা রক্ষা এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়েছে।

সংগঠনটি সড়ক দুর্ঘটনার পেছনে ফিটনেসবিহীন যানবাহন চলাচল, লাইসেন্সবিহীন ও অদক্ষ চালক এবং মহাসড়ক নির্মাণের ত্রুটিকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে তুলে ধরেছে। এসব সমস্যার সঙ্গে সড়ক খাতে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ যুক্ত হয়ে সড়ক নিরাপত্তা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। সমন্বিত পরিবহন পরিকল্পনার অভাব এবং নিরাপদ গণপরিবহন নিশ্চিত করতে না পারার কারণে সাধারণ যাত্রী ও পথচারীদের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

সড়ক দুর্ঘটনা কমানো এবং পরিবহন খাতে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বিভিন্ন সুপারিশও তুলে ধরেছে। সংগঠনটি মনে করে, সড়ক পরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) কেবল প্রচলিত আমলাতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশি-বিদেশি পরিবহন বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরিচালনার উদ্যোগ নেয়া প্রয়োজন। পরিবহন খাতে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে বিশেষজ্ঞদের কার্যকর ভূমিকা নিশ্চিত করা গেলে সড়ক ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যাগুলো মোকাবিলা করা সহজ হবে বলে মনে করে তারা।

দেশব্যাপী প্রযুক্তিনির্ভর আধুনিক বাস সার্ভিস চালুর ওপরও গুরুত্ব দিয়েছে সংগঠনটি। উন্নত বিশ্বের আদলে আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে। পরিকল্পিত গণপরিবহনব্যবস্থা গড়ে তোলা গেলে সড়কে ছোট যানবাহনের ওপর নির্ভরতা কমানো এবং যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন

নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

৭ জটিল রোগে আক্রান্তরা পাবেন এক লাখ টাকা, আবেদন করবেন যেভাবে

জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করছি: আইনমন্ত্রী

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি

চালকদের দক্ষতা ও যোগ্যতা নিশ্চিত করার বিষয়টিও সংগঠনটির সুপারিশে গুরুত্ব পেয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং স্বচ্ছ প্রক্রিয়ায় ড্রাইভিং লাইসেন্স প্রদান নিশ্চিত করার কথা বলা হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কগুলোতে সার্ভিস লেন ও পথচারীদের জন্য ফুটপাত নির্মাণ, নিয়মিত রোড সেফটি অডিট পরিচালনা এবং সড়ক খাতে চাঁদাবাজি বন্ধে কাঠামোগত সংস্কারের সুপারিশ করেছে সংগঠনটি।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ যানবাহন স্ক্র্যাপ করা, বিআরটিএর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং আধুনিক ট্রাফিক ট্রেনিং একাডেমি গড়ে তোলার ওপর জোর দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মতে, যানবাহনের ফিটনেস যাচাই, চালকদের প্রশিক্ষণ, লাইসেন্স প্রদান এবং সড়ক ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি নিশ্চিত করা প্রয়োজন।

/অ

  • সড়ক দুর্ঘটনা
  • নিহত
  • বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি
এ সম্পর্কিত আরও খবর
ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত
ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত
মিসরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেলো ১৩ পর্যটকের
মিসরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেলো ১৩ পর্যটকের
চাকরি হারানোর দুশ্চিন্তায় প্রাণ গেল ব্যাংক পিয়ন হাসেমের
চাকরি হারানোর দুশ্চিন্তায় প্রাণ গেল ব্যাংক পিয়ন হাসেমের
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে শরীয়তপুরের পাঁচজন নিহত 
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে শরীয়তপুরের পাঁচজন নিহত 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X