দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আরব ক্লাব কাপের ফাইনালে উঠেছে সৌদি ক্লাব আল-নাসর। বুধবার রাতে সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া সেমিফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ইরাকের ক্লাব আল-শোর্তাকে ১-০ গোলে হারিয়েছে ৪২ বছরের মধ্যে প্রথমবার ফাইনালে নাম লেখাল আল-নাসর। সৌদির ক্লাবে যোগ দেওয়ার পর প্রথমবার ফাইনালে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
ফাইনালে যাওয়ার লড়াইয়ে এদিন গোটা ম্যাচেই প্রভাব বিস্তার করে খেলে আল নাসর। ইরাকের চ্যাম্পিয়ন ক্লাব শোর্তার বিপক্ষে এদিন ৬৪ শতাংশ বল দখলে ছিল সৌদির ক্লাবটির। রোনালদোরা টার্গেটে নেয় ১৫টি শট নেয়, বিপরীতে ৬টি শট নেয় শোর্তা।
শুরু থেকে দুর্দান্ত খেললেও প্রথমার্ধে গোল পায়নি আল-নাসর। অবশ্য প্রথমার্ধে রোনালদো গোল করলেও সামান্য অফ-সাইডের কারণে বাতিল হয়। তবে দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটের মাথায় সাদিও মানেকে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় আল-নাসর।
পেনাল্টি থেকে গোল করে আল-নাসরকে এগিয়ে নেন রোনালদো। যা চলতি আসরে রোনালদোর চতুর্থ গোল। এ নিয়ে আল-নাসরের সবশেষ চার ম্যাচের চারটি ম্যাচেই গোল পেয়েছেন ৩৮ বছর বয়সী এই পর্তুগীজ তারকা।
শেষ পর্যন্ত আর কোনও গোল না হলে রোনালদোর করা ওই এক গোলে ভর করে জয় নিয়ে মাঠ ছাড়ে আল-নাসর। আগামী শনিবার রাতে ফাইনালে আল-নাসরের প্রতিপক্ষ স্বদেশী শক্তিশালী ক্লাব আল হিলাল।
এমআর/