দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্য সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের আগে নিজেদের শেষ ঝালাই হিসেবে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল।
আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি বাংলাদেশ সময় ৭ জুন ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে। এরপর ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে ইউরোপের দল আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১০ জুন সকাল ৬টায়।
বিশ্বকাপের মূল পর্বে খেলোয়াড়দের প্রস্তুতি, ক্লান্তি নিয়ন্ত্রণ এবং কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে কানসাস সিটিকে বেস ক্যাম্প হিসেবে নির্ধারণ করেছে আর্জেন্টিনা। পুরো টুর্নামেন্ট চলাকালীন দলটি স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে অনুশীলন করবে।
আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে লিওনেল মেসিরা। গত আসরের চ্যাম্পিয়ন হিসেবে এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামবে আর্জেন্টিনা।
এমএস/