দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর এখনও শেষ হয়নি। এরই মধ্যে চাঞ্চল্যকর এক খবর সামনে এসেছে। আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন দলটির বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
২০২৪ সালে গুজরাট টাইটান্স ছেড়ে বড় অঙ্কের চুক্তিতে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরেছিলেন হার্দিক পান্ডিয়া। তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে তাকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি দলের বড় একটি সমর্থকগোষ্ঠী। গত দুই মৌসুমে প্রায় প্রতিটি ম্যাচেই ঘরের মাঠে দর্শকদের দুয়োধ্বনির মুখে পড়তে হয়েছে তাকে।
আইপিএল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মানসিকভাবে চাপে থাকার পাশাপাশি পিঠের চোটেও ভুগছেন হার্দিক। মুম্বাইয়ের প্লে-অফে ওঠার সম্ভাবনা শেষ হওয়ার পরই তিনি সিদ্ধান্ত গ্রহণকারীদের জানান, আগামী মৌসুমে আর এই দলে খেলতে চান না। ম্যানেজমেন্টও তার সিদ্ধান্ত মেনে নিয়েছে বলে জানা গেছে।
২০২১ সালে যে ড্রেসিংরুম ছেড়ে গিয়েছিলেন হার্দিক, ২০২৪ সালে ফিরে এসে সেই পরিবেশ আর পাননি বলেও জানা গেছে। দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার তার নেতৃত্ব ও দল পরিচালনার দর্শনের সঙ্গে একমত ছিলেন না বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে, মুম্বাইকে পাঁচটি আইপিএল শিরোপা এনে দেওয়া রোহিত শর্মা এখনও দলের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার হিসেবে বিবেচিত। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আগামী মৌসুমে আবারও তাকে অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়ার সম্ভাবনার কথাও আলোচনায় রয়েছে।
এ ছাড়া দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তরুণ ব্যাটার তিলক ভার্মাকে নতুন অধিনায়ক করে রোহিত শর্মাকে মেন্টর বা সহ-অধিনায়কের ভূমিকায় রাখার চিন্তাও করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ।
এমএস/