দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কলকাতায় ফুটবল তারকা লিওনেল মেসির বিশাল ভাস্কর্যটি নিরাপত্তা ঝুঁকির কারণে সরানো হবে বলে জানিয়েছেন স্থানীয় এক বিধায়ক।
গত বছর মেসির সফরকে স্মরণীয় করে রাখতে শহরে স্থাপন করা ২১ মিটার (৭০ ফুট) উঁচু সোনালি রঙের এই ভাস্কর্যটি এখন বাতাসে দুলছে বলে প্রকৌশলীরা সতর্ক করেছেন। ফলে সেটি আর নিরাপদ নয় বলে মনে করা হচ্ছে।ৎ
স্থানীয় কর্তৃপক্ষের মতে, ভাস্কর্যটি সরু একটি ব্যস্ত সড়কের পাশে স্থাপন করা হয়েছিল। সম্প্রতি দেখা যায়, কাঠামোটি বাতাসে দুলছে এবং স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এরপরই সেটি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
পশ্চিমবঙ্গের বিধায়ক শরদ্বত মুখার্জি জানান, রাজ্য সরকারের প্রকৌশলীরা ভাস্কর্যটি পরিদর্শন করে এটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করেছি ভাস্কর্যটি বাতাসে দুলছে।’
তিনি আরও জানান, আপাতত শ্রমিকরা দড়ি দিয়ে ভাস্কর্যটি স্থিতিশীল রাখার চেষ্টা করছেন এবং এটিকে দ্রুত অপসারণের পরিকল্পনা চলছে। তবে কবে এটি সরানো হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
গত ডিসেম্বরে মেসির ‘সর্বকালের সেরা সফর’ উপলক্ষে এই ভাস্কর্য উন্মোচন করা হয়েছিল। সেখানে মেসিকে বিশ্বকাপ ট্রফি হাতে তুলে ধরার ভঙ্গিতে উপস্থাপন করা হয়।
বিধায়ক আরও বলেন, ‘ভাস্কর্যটি অন্য কোথাও পুনঃস্থাপন করা হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’
ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর একটি হলেও ফুটবল জনপ্রিয়তার দিক থেকে ক্রিকেটের তুলনায় পিছিয়ে রয়েছে। ফিফা র্যাঙ্কিংয়েও দেশটির অবস্থান তুলনামূলকভাবে নিচে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।
/অ