দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে পড়ার পর হুড়োহুড়ি ও পদদলনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন নারী রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ২৫ জন।
শনিবার (১৭ অক্টোবর) মহাসপ্তমীর রাতে কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার রাতে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলে বৃষ্টি থেকে বাঁচতে একদল দর্শনার্থী মণ্ডপে প্রবেশ করেন। অতিরিক্ত ভিড়ের কারণে সেখানে দাঁড়ানোর জায়গাও ছিল না। একপর্যায়ে চাপ ও হুড়োহুড়ির মধ্যে মণ্ডপের একাংশ ভেঙে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেক দর্শনার্থী অন্যদের পায়ের নিচে চাপা পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ চালাতে গিয়ে বেগ পেতে হয় মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত সিভিক ভলান্টিয়ার ও পুলিশ সদস্যদের।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এ ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহত অন্তত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উদ্ধারকাজে অংশ নেওয়া চিকিৎসক ডা. তমাল ভট্টাচার্য বলেন, উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে চারজনকে তিনি দেখেছেন। তাঁদের একজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। অন্য দুজনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। যত বেশি মানুষকে বাঁচানো সম্ভব, সে চেষ্টা চলছে বলেও জানান এই চিকিৎসক।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ।
এদিকে, উদ্বিগ্ন পরিবারগুলোর সহায়তায় রাজ্য সরকারের পক্ষ থেকে একটি হেল্পলাইন চালু করা হয়েছে। আপাতত দর্শনার্থীদের জন্য পূজামণ্ডপটি বন্ধ রাখা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে রাজ্য সরকারের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
যে আই