দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানকে সিলেট টেস্টে হারানোর পর বাংলাদেশের ক্রিকেটে এলো আরেকটি বড় সুখবর। প্রথমবারের মতো আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। দুই ধাপ এগিয়ে নবম থেকে সাত নম্বরে উঠে ইতিহাস গড়েছে নাজমুল হোসেন শান্তর দল।
এর আগে, ২০১৮ সালে সর্বোচ্চ অষ্টম স্থানে উঠেছিল বাংলাদেশ। এবার সেই রেকর্ডও ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাল টাইগাররা। সিলেট টেস্ট শেষ হওয়ার পরপরই হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বাংলাদেশের এই উত্থানে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। দুই ধাপ পিছিয়ে ছয় থেকে আট নম্বরে নেমে গেছে শান মাসুদের দল। আর এক ধাপ পিছিয়ে নবম স্থানে গেছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে শ্রীলঙ্কা সাত থেকে উঠে এসেছে ছয়ে।
পাকিস্তানকে ধবলধোলাই করার পর বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৭৮। পাকিস্তানের পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৫-এ। বাংলাদেশের ঠিক ওপরে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৮৬।
এই সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং ছিল ৬৭, পাকিস্তানের ছিল ৮৯। অর্থাৎ সিরিজ জয়ে বাংলাদেশের রেটিং বেড়েছে ১১ পয়েন্ট, আর পাকিস্তান হারিয়েছে ১৪ পয়েন্ট।
বর্তমানে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং ১৩১। এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকা (১১৯), ভারত (১০৪), ইংল্যান্ড (১০২) ও নিউজিল্যান্ড (১০১)।
র্যাঙ্কিংয়ের নিচের দিকে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৬৮ এবং জিম্বাবুয়ের ১০। ন্যূনতম আটটি টেস্ট না খেলায় আফগানিস্তান ও আয়ারল্যান্ড এবারও র্যাঙ্কিং তালিকায় জায়গা পায়নি।
এমএম/কে