দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেট টেস্টে দুর্দান্ত জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট টেবিলে বড় উত্থান ঘটেছে বাংলাদেশের। পাকিস্তানকে ধবলধোলাই করার কৃতিত্বে এবার ভারতকে পেছনে ফেলে পাঁচ নম্বরে উঠে এসেছে টাইগাররা।
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বাংলাদেশের পয়েন্ট শতাংশ এখন ৫৮.৩৩। অন্যদিকে ভারত নেমে গেছে ছয়ে, তাদের পয়েন্ট শতাংশ ৪৮.১৫। বাংলাদেশের বিপক্ষে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তানের অবস্থা আরও করুণ। ৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে ৯ দলের মধ্যে আট নম্বরে অবস্থান করছে তারা।
৮৭.৫০ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে রয়েছে অস্ট্রেলিয়া, এরপরের অবস্থান নিউজিল্যান্ডের, তাদের পয়েন্ট ৭৭.৭৮ এছাড়া ৭৫.০০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান দক্ষিন আফ্রিকার আর শ্রীলংকা ৬৬.৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থানে করছে।
সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দাপুটে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং— তিন বিভাগেই প্রতিপক্ষকে ছাপিয়ে গেছে স্বাগতিকরা। পুরো সিরিজজুড়ে আত্মবিশ্বাসী ক্রিকেট খেলেছে বাংলাদেশ, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলেও বড় প্রভাব ফেলেছে।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, টেস্ট ক্রিকেটে ধারাবাহিক উন্নতির ইতিবাচক প্রতিফলন দেখা যাচ্ছে বাংলাদেশের পারফরম্যান্সে। বিশেষ করে ঘরের মাঠে শক্তিশালী দলগুলোর বিপক্ষে জয়ের মানসিকতা এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ়।
বাংলাদেশের এই সাফল্যে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগারদের প্রশংসায় ভাসাচ্ছেন সমর্থকরা। অনেকেই মনে করছেন, এ ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ দলগুলোর সঙ্গে আরও শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে বাংলাদেশ।
কে