দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ অনিশ্চয়তা আর ইনজুরি কাটিয়ে অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন নেইমার জুনিয়র। আনুষ্ঠানিকভাবে দলে নিজের নাম দেখে আবেগ ধরে রাখতে পারেননি এই তারকা ফরোয়ার্ড।
বিশ্বকাপ দলে ফেরার মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে তাকে সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি ও ঘনিষ্ঠ বন্ধুদের মাঝে আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়।
পোস্টের ক্যাপশনে নেইমার লেখেন, ‘আমার জীবনের সবচেয়ে আবেগঘন ও সুখের দিনের একটি মুহূর্ত। ধন্যবাদ ব্রাজিল।’
২০২৩ সালের অক্টোবরে গুরুতর এসিএল ইনজুরিতে পড়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। কঠিন পুনর্বাসন প্রক্রিয়া শেষে এবার ফিরছেন নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে।
ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন নেইমার। তিনি দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।
তাকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া নিয়ে সমালোচনা থাকলেও প্রধান কোচ কার্লো আনচেলত্তি নিজের সিদ্ধান্তের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন।
আনচেলত্তি বলেন, ‘নেইমারের ফিটনেস উন্নতি করেছে। সে এই বিশ্বকাপে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে। তার অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ।’
তিনি আরও বলেন, ‘আমরা নেইমারকে শুধু বদলি খেলোয়াড় হিসেবে ভাবছি না। সে এক মিনিট খেলুক, পাঁচ মিনিট বা পুরো ম্যাচ; সব অবস্থাতেই দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।’
এমএস/