দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চতুর্থ দিনের শুরুতে বিনা উইকেটে ৭ রান নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তবে দিনের শুরুটা মোটেও স্বস্তিদায়ক হয়নি স্বাগতিকদের জন্য। সকালেই পাকিস্তানি পেসারদের তোপে দ্রুত ভেঙে পড়ে টাইগারদের ওপেনিং জুটি।
সোমবার (১১ মে) সকালের প্রথম ধাক্কাটা আসে মাহমুদুল হাসানের বিদায়ে। মোহাম্মদ আব্বাসের নিখুঁত ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। প্রথম ইনিংসে ৮ রান করা এই ওপেনার দ্বিতীয় ইনিংসে যোগ করতে পারেন মাত্র ৫ রান। তখন দলের সংগ্রহ ১৫ রান। এরপর সাদমান ইসলামও দ্রুত ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে তখন স্বাগতিকদের লিড দাঁড়ায় মাত্র ৩৪ রান।
এরপর দিনের প্রথম ওভারে আক্রমণে এসে সফল হন হাসান আলীও। সামনে পা বাড়িয়ে খেলতে গিয়ে বাড়তি বাউন্সে ব্যাটের কানায় লেগে গালিতে দাঁড়ানো সৌদ শাকিলের হাতে ক্যাচ দেন সাদমান। ২২ বলে ১০ রান করেন তিনি।
২৩ রানেই দুই উইকেট হারানো বাংলাদেশের হয়ে এরপর ক্রিজে যোগ দেন মমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শেষ খবর পাওয়া পর্যন্ত, বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের রান পঞ্চাশ পেরিয়েছে। লিড এই মুহূর্তে ৮৪ রানের।
পরিসংখ্যান বলছে, মিরপুরে টেস্টের চতুর্থ ইনিংসে ২০৯ রানের বেশি কেউ তাড়া করতে পারেনি। ২০১০ সালে ওই রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। এর বাইরে দেড় শর বেশি রান তাড়া হয়েছে একবারই- ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে চতুর্থ ইনিংসে ২০৫ রান করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
সর্বশেষ তিনবার যথাক্রমে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ১৩৮, বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড ১৩৯ আর দক্ষিণ আফ্রিকা ১০৯ রান করে জিতেছিল।
কেএম