দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্যারিসের সেই গোল-উৎসবের রেশ কাটতে না কাটতেই মিউনিখে রচিত হলো অন্যরকম এক নাটকীয়তা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগ ১-১ সমতায় শেষ হলেও, দুই লেগ মিলিয়ে ৬-৫ অ্যাগ্রিগেটে বায়ার্ন মিউনিখকে বিদায় করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
বুধবার (৬ মে) রাতে অ্যালিয়ানজ অ্যারেনায় ম্যাচের শুরুতেই স্তম্ভিত হয়ে পড়ে বায়ার্ন ভক্তরা। মাত্র ১৩৯ সেকেন্ডের মাথায় পিএসজিকে এগিয়ে দেন ব্যালন ডি'অর জয়ী উসমান দেম্বেলে। বাঁ প্রান্ত দিয়ে খভিচা কাভারাস্কেইয়ার গতিময় দৌড় আর মাপা ক্রস খুঁজে নেয় আনমার্কড দেম্বেলেকে, যিনি নিখুঁত ফিনিশিংয়ে জাল কাঁপাতে ভুল করেননি।
লিগের প্রথম সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদকে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। এই জয়ে ২০ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে মিকেল আরতেতার দল। ফলে আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে পুসকাস স্টেডিয়ামে পিএসজির বিপক্ষে শিরোপার লড়াইয়ে মুখোমুখি গানারররা।
আলিয়াঞ্জ অ্যারেনাতে এদিন পিএসজি ও বায়ার্নের দুই গোলকিপার সেভ করেছেন মোট ৯টি নিশ্চিত থাকা গোল। দুই গোলকিপার একটি করে গোল কনসিভ করেছে ঠিকই, তবে ম্যাচজুড়ে আক্রমণের পসরা বিপরীতে ঢাল হয়ে দাঁড়িয়েছিল তারা। ম্যাচে ১৮টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখে বাভারিয়ানরা। ১৫টি শটের ৭টি লক্ষ্যে রাখে পিএসজি। ম্যানুয়েল নয়্যার ও সাফোনভ বীরত্ব দেখালেও ফার্স্ট লেগের ফলে ফাইনালে পৌঁছেছে পিএসজি।
বাংলাদশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচের তৃতীয় মিনিট পিএসজিকে লিড উপহার দেন উসমান দেম্বেলে। মাইকেল ওলিসের আক্রমণ পরাস্ত করে পাল্টা আক্রমণ গড়ে তোলে প্যারিস সেন্ট জার্মেই। ফাবিয়ান রুইজ ও খিচা কাভারাস্কেইয়ার মধ্যে ওয়ান-টু পাসের পর বল চলে যায় কাভারাস্কেইয়ার পায়ে। জর্জিয়া লেফট-ব্যাক বাঁ প্রান্ত দিয়ে বাইলাইন পর্যন্ত পৌঁছান এবং ডি-বক্সে নিচু ক্রস করেন। ঠিক সেই মুহূর্তেই দৌড়ে এসে নিখুঁত শটে বল জালে জড়ান ২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ী।
কেএম