দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইউরোপের মাটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও সান মারিনো।
আগামী ৫ জুন সন্ধ্যা ৭টায় সান মারিনো স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচটিকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে। খেলা সরাসরি উপভোগ করতে মঙ্গলবার (৫ মে) সকাল ১০টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুটবলপ্রেমীরা ঘরে বসেই বিভাটিকেট.কম (Vivaticket.com) ওয়েবসাইট থেকে অনায়াসেই টিকিট সংগ্রহ করতে পারবেন। যারা সরাসরি টিকিট কিনতে আগ্রহী, তারা ম্যাচের দিন অর্থাৎ ৫ জুন বিকেল ৩টা থেকে স্টেডিয়ামের নিজস্ব কাউন্টারে টিকিট পাবেন। টিকিট ক্রয়ের ক্ষেত্রে দর্শকদের অবশ্যই বৈধ পরিচয়পত্র প্রদর্শন এবং একটি সক্রিয় ইমেল বা ফোন নম্বর প্রদান করতে হবে।
সাধারণ দর্শকদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ ইউরো। তবে বিশেষ চাহিদাসম্পন্ন ও বয়োজ্যেষ্ঠদের জন্য ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। ১২ বছরের কম বয়সী শিশু এবং ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ দর্শকরা মাত্র ৫ ইউরোতে টিকিট সংগ্রহ করতে পারবেন।

ইতালি ও ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সমর্থকের সমাগম ঘটবে বলে ধারণা করছে আয়োজকরা। সমর্থকদের এই ব্যাপক উপস্থিতির কথা মাথায় রেখে সান মারিনো কর্তৃপক্ষ স্টেডিয়ামের দক্ষিণ গ্যালারির অংশটি বিশেষভাবে বাংলাদেশিদের জন্য বরাদ্দ করেছে। লাল-সবুজের পতাকায় গ্যালারি মাতিয়ে রাখতে এখন থেকেই বিশেষ প্রস্তুতি নিচ্ছেন প্রবাসীরা।
প্রথমবারের মতো দুই দেশের এই ঐতিহাসিক ফুটবল লড়াই দেখার জন্য মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা।
কেএম/কে