দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০১৯ বিশ্বকাপের আগে চোটে পড়ে শেষ মুহুর্তে দল থেকে বাদ পড়েন তাসকিন আহমেদ। তার অশ্রুসিক্ত চোখ বলে দিচ্ছিল, দলে ফিরতে কতটা মরিয়া ছিলেন তিনি। তবে এরপর নিজেকে দারুণ পরিবর্তন করে ফিরেছেন দলে। হয়ে উঠেছেন বাংলাদেশ দলের প্রাণভোমরা।
কদিন পরেই এশিয়া কাপ, এরপর রয়েছে বিশ্বকাপের আসর। সব মিলে তাসকিনের কাঁধে অনেক বড় দায়িত্ব। তাই তো এই দুটি আসরে তাসকিনকে ভালো করে খেলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
রোববার (৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাসকিনের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় এই পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পুরস্কার দেওয়ার সময় দেখা যায় প্রধানমন্ত্রী তাসকিনকে কিছু একটা বলছেন। এ সময় তাসকিনও মাথা নেড়ে সায় দিচ্ছিলেন।
পুরস্কার গ্রহণ শেষে প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে তাসকিন বলেন, ‘আসলে জিজ্ঞেস করছিল যে সামনে কি কি খেলা আছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলছিলেন যে সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ আছে সবার জন্য শুভ কামনা ভালো মতো খেলো।’
ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় এবার শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদের সেরা ক্রীড়াবিদের স্বীকৃতি পেয়েছেন তাসকিন, নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন ও গত এসএ গেমসের সোনাজয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলাম।
পুরষ্কার পেয়ে উচ্ছ্বসিত তাসকিন বলেন, ‘প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলাম, মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে যেটা আমার জন্য খুবই গর্বের বিষয়। আমার আসলে খুবই ভালো লাগছে।’
এমআর/