দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের বিপক্ষে ২–১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে নিউজিল্যান্ড। শেষ ম্যাচে ৫৫ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। সিরিজ হারার পর একে ‘শেখার অভিজ্ঞতা’ হিসেবে দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, বাংলাদেশের কৃতিত্ব দিতে হবে। তারা পুরো সিরিজে আমাদের ওপর চাপ তৈরি করেছে। এমন কন্ডিশনে এসে আমাদের অনেক কিছু শিখতে হয়েছে, যা ভবিষ্যতে কাজে দেবে।
তিনি আরও বলেন, দলে অনেকেই প্রথমবার বাংলাদেশ সফর করছে। চাপের পরিস্থিতিতে খেলার অভিজ্ঞতা তাদের উন্নত করবে। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই অনেক শেখার সুযোগ পেয়েছে খেলোয়াড়রা।
নিজ দলের পারফরম্যান্স নিয়ে ল্যাথাম বলেন, কিছু অনভিজ্ঞ খেলোয়াড় থাকলেও তারা নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করেছে। তিনি নিজে ও নিকোলস দলের হয়ে আরও অবদান রাখতে না পারায় হতাশা প্রকাশ করেন।
বাংলাদেশের ব্যাটিং নিয়েও প্রশংসা করেন কিউই অধিনায়ক। তিনি বলেন, কন্ডিশন খুবই চ্যালেঞ্জিং ছিল। প্রচণ্ড গরমে খেলতে হয়েছে। তারা যেভাবে খেলেছে, তার পুরো কৃতিত্ব তাদের দিতে হবে।
সিরিজ থেকে প্রাপ্তি সম্পর্কে ল্যাথাম বলেন, অনেক খেলোয়াড় এই ধরনের কন্ডিশনে খেলার সুযোগ পেয়েছে এবং দায়িত্ব নিয়ে খেলেছে। চোট থেকে ফেরা খেলোয়াড়রাও অবদান রেখেছে। কিছু ভুল থাকলেও এই সফর থেকে পাওয়া অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে বলে আশা তার।
এমএস/