দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে ফিটনেস ও স্কিল ক্যাম্পের অংশ হিসেবে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা।
সোমবার মিরপুরে অনুষ্ঠিত ৫০ ওভারের এই ম্যাচে ‘এ’ টিম ১২৮ রানের বড় ব্যবধানে ‘বি’ টিমকে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে টিম ‘এ’ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯২ রান সংগ্রহ করে। দলের হয়ে ওপেনার সাইফ হাসান ১৩৩ বলে ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া তানজিদ হাসান তামিম ৭, নাজমুল হোসেন শান্ত ১২, লিটন দাস ৯, তাওহীদ হৃদয় ২৫, আফিফ হোসেন ধ্রুব ৩৪, মেহেদী হাসান মিরাজ ২০ এবং তানজিম হাসান সাকিব ১৩ বলে ২৭ রান করেন।
টিম ‘বি’র হয়ে বল হাতে মেহেদী হাসান ৮ ওভারে ৫৫ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া তানজিম হাসান, আফিফ হোসেনসহ আরও কয়েকজন বোলার একটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে টিম ‘বি’ ৩৬.৩ ওভারে ১৬৪ রানে অলআউট হয়। শুরুতেই চাপে পড়ে তারা বড় সংগ্রহের দিকে যেতে পারেনি। দলের পক্ষে ওপেনার সৌম্য সরকার ৮৫ বলে ৫৫ রান করেন। এছাড়া শামীম পাটোয়ারী ৩১, মাহিদুল ইসলাম অঙ্কন ২৪ এবং নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন সমান ১৫ রান করেন।
টিম ‘এ’র হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন তাসকিন আহমেদ। তিনি ৬ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। তার বিধ্বংসী বোলিংয়ে দ্রুতই গুটিয়ে যায় টিম ‘বি’।
ম্যাচ শেষে টিম ‘এ’ ১২৮ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে।
এমএস/