দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ হকি দল চাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়ান গেমসের বাছাইপর্বে পঞ্চম স্থান অর্জন করেছে। ব্যাংককে অনুষ্ঠিত পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৩-২ গোলে জয় পায়।
ম্যাচে বাংলাদেশের হয়ে আশরাফুল ইসলাম দুইটি এবং মেহরাব হাসান সামিন একটি গোল করেন। চাইনিজ তাইপের হয়ে চেং জি উই ও হাও কাই লো একটি করে গোল করেন।
একই গ্রুপে থাকা চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশ বাছাইপর্ব শুরু করেছিল। সেই ম্যাচে বাংলাদেশ ৪-৩ ব্যবধানে জয় পায়, যেখানে গোল করেন আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম ও দীন ইমন। পরবর্তী দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে সেমিফাইনালে ওঠার সুযোগ হারায় বাংলাদেশ।
এর আগে শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হারে এবং উজবেকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে দলটি। সবশেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৪-৪ গোলে ড্র করে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
এশিয়ান গেমসের বাছাই থেকে ছয়টি দল মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে। বাংলাদেশ আগেই অন্তত ষষ্ঠ স্থান নিশ্চিত করে মূলপর্বের টিকিট পায়, তবে শেষ ম্যাচ জিতে পঞ্চম স্থানে থেকে বাছাই শেষ করল দলটি।
আগামী এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে জাপানের নাগোয়ায়, যা শুরু হবে ১৯ সেপ্টেম্বর এবং শেষ হবে ৪ অক্টোবর।
বাছাইপর্বে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রয়েছেন বাংলাদেশের আশরাফুল ইসলাম, যার সমান ৭টি গোল রয়েছে ইন্দোনেশিয়ার অলিয়া আল আর্ধের সঙ্গে।
এমএস/