দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপ হকিতে আজ (৪ সেপ্টেম্বর) কাজাখস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ভারতের রাজগিরে ৫-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ দল। আর এ জয়ে বাছাইপর্ব খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।
তবে কত নম্বর হিসেবে বিশ্বকাপ বাছাই পর্বে খেলবে বাংলাদেশ তা জানতে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেননা সেদিন জাপানের বিপক্ষে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলবেন আশরাফুল ইসলাম-রোমান সরকাররা।
আজ রাজগিরে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচের প্রথম কোয়ার্টারে এক গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১০ মিনিটে বাংলাদেশকে পেনাল্টি কর্নার থেকে লিড এনে দেন আশরাফুল। আর দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল দিয়ে প্রতিপক্ষকে বলা যায় ম্যাচ থেকে ছিটকেই দেয় বাংলাদেশ।
দলের দ্বিতীয় গোলটিও করেন আশরাফুল। ২৩ মিনিটের গোলটিও পেনাল্টি কর্নার থেকেই। তৃতীয় গোলটি আসে ওপেন প্লে থেকে। ২৮ মিনিটে করেন রোমান। তৃতীয় কোয়ার্টারেও জোড়া গোল পায় বাংলাদেশ। শুরুটা করেন রোমান। ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে। সেই গোলের রেশ শেষ হতে না হতেই বাংলাদেশ পঞ্চম লিডের উদযাপনে মাতে।
প্রতিপক্ষের জালে শেষ পেরেক মারেন তায়েব আলী। অন্যদিকে ৩৮ মিনিটে আলতিনবেক আইতকালিয়েভ এক গোল করে কাজাখস্তানের ব্যবধান কমান। চতুর্থ এবং শেষ কোয়ার্টারে কোনো দলই গোল করতে না পারলে ৫-১ ব্যবধানের জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার স্বপ্ন পূরণ হয় বাংলাদেশের।
/অ