দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি মাসের ১৭ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সাদা বলের সিরিজ। যেখানে ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ ছিল দিবারাত্রির। তবে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে খেলার সময়ে আসতে যাচ্ছে পরিবর্তন।
আজ বুধবার (৮ এপ্রিল) বিসিবির এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে এই সিরিজের সময় পরিবর্তন করার কথা জানান কমিটি প্রধান তামিম ইকবাল।
তামিম বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন, ওয়ানডে ম্যাচে ১১টা অথবা সাড়ে ১১টা, টি-টোয়েন্টি বেলা ২টা অথবা আড়াইটায় হতে পারে।’
এদিকে বিসিবির এই বৈঠকে ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব নির্ধারণ হয়নি। তামিম জানান, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে ক্রিকেট অপারেশন্সে এখন কাউকে নিয়োগ দিব না। যদি কোনো প্রশ্ন আসে ক্রিকেট অপারেশন্স থেকে, তখন সেটা আমরা বসে বোর্ডে সিদ্ধান্ত নেব।’
/অ