দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চতুর্থ শ্রেণি থেকে উচ্চপর্যায় পর্যন্ত খেলাধুলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ কথা বলেন।
সংসদ অধিবেশনে চট্টগ্রাম-১৬ আসনের এমপি জাহিদুল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এই উদ্যোগটি ক্ষমতাসীন দলের নির্বাচনি ইশতেহারের একটি অংশ।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে সাতটি ইভেন্ট বা খেলা দিয়ে এই কর্মসূচি শুরু হবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এতে আরও নতুন নতুন ডিসিপ্লিন বা খেলার বিষয় যুক্ত করার পরিকল্পনা রয়েছে আমাদের।
শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে চায়। এই পদক্ষেপের মাধ্যমে শিশুদের ডিজিটাল ডিভাইসের ওপর নির্ভরতা কমিয়ে তাদের মাঠপর্যায়ে শারীরিক কর্মকাণ্ডে আরও বেশি উৎসাহিত করা হবে।
এই উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আরএ