দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদের ছুটি কাটিয়ে জাতীয় দলের ক্রিকেটাররা মাঠে ফিরেছেন। শুক্রবার থেকে তিন ফরম্যাটের রাডারে থাকা ক্রিকেটাররা ফিটনেস ও ফিল্ডিংয়ে জোর দিয়ে অনুশীলন শুরু করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে এই প্রস্তুতি ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
প্রথম দিনে সিনিয়র সহকারি কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং বিসিবি কোচ সোহেল ইসলামের তত্ত্বাবধানে ক্রিকেটাররা ঘাম ঝরান। প্রথম সপ্তাহ ফিটনেসে গুরুত্ব দেওয়ার পর ব্যাট-বলের স্কিল ট্রেনিং শুরু হবে।
নিউজিল্যান্ড দল আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১৭ এপ্রিল থেকে শুরু হবে; প্রথম দুটি ম্যাচ মিরপুরে এবং শেষ ওয়ানডেটি ২৩ এপ্রিল চট্টগ্রামে। এরপর দুই দল ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামের ফ্লাডলাইটের নিচে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এবং ২ মে ঢাকায় সিরিজের শেষ ম্যাচের মধ্য দিয়ে এই দ্বিপাক্ষিক লড়াইয়ের পর্দা নামবে।
এমএস/