দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজনৈতিক অস্থিরতার কারণে আগামী ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ বাতিল ঘোষণা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা এবং দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল।
সোমবার ইউয়েফা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, বর্তমান নাজুক পরিস্থিতি ম্যাচ আয়োজনের সুযোগ কেড়ে নিয়েছে। ম্যাচ বাঁচানোর জন্য ইউয়েফা বিভিন্ন বিকল্প প্রস্তাব দিয়েছিল। প্রথম প্রস্তাব অনুযায়ী ২৭ মার্চ মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা হলে স্টেডিয়ামের আসনের ভাগাভাগি করাও প্রস্তাব করা হয়। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং কনমেবল এটি প্রত্যাখ্যান করে।
দ্বিতীয় প্রস্তাবে ফিনালিসিমা দুই লেগে খেলার প্রস্তাব দেওয়া হয়—একটি বার্নাব্যুতে ২৭ মার্চ এবং অন্যটি বুয়েনস আইরেসে। এটি নিয়েও আর্জেন্টিনার পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়নি।
পরবর্তীতে নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাবও আর্জেন্টিনা প্রত্যাখ্যান করে। পরে তারা বিশ্বকাপ শেষ হওয়ার পর খেলার প্রস্তাব দেয়, কিন্তু স্পেন তা মেনে নেনি। সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় ইউরোপীয় ফুটবল সংস্থা শেষ পর্যন্ত ২০২৬ সালের ফিনালিসিমা বাতিলের ঘোষণা দেয়।
এমএস/