দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অভিষেকের পর কেটে গেছে আড়াই বছর। ওয়ানডে ক্যারিয়ারে পাঁচটি ফিফটি করলেও সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না বাংলাদেশ দলের ওপেনার তানজিদ হাসান তামিম। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ৮৪ রান। অবশেষে ৩১তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন এই টাইগার ব্যাটার।
রোববার (১৫ মার্চ) মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেন তানজিদ তামিম। ৯৮ বলে ৭টি ছক্কা ও ৬টি চারের সাহায্যে তিন অঙ্কের ঘরে পৌঁছান ২৫ বছর বয়সী এই ওপেনার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। তানজিদ তামিম ১০৩ বলে ১০৫ রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে ক্রিজে আছেন লিটন দাস, যিনি ৩৪ বলে ৩টি চারের সাহায্যে ২৭ রানে অপরাজিত আছেন।
এমএস/