দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের জাতীয় ফুটবল দল। আগামী ১১ জুন শুরু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ থেকে ‘কেউ তাদের বাদ দিতে পারবে না’ বলেও হুঁশিয়ারি দেন তারা।
বরং, বৃহস্পতিবার দলটির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে পাল্টা পরামর্শ দেওয়া হয়েছে যে—যুক্তরাষ্ট্র দলকেই হয়তো বাদ দেওয়া উচিত। ট্রাম্প এর আগে ইঙ্গিত দিয়েছিলেন, আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানি খেলোয়াড়দের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছে না।
উল্লেখ্য, চলতি বছরের ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়ার ক্ষেত্রে ইরানের ফুটবল দলকে ‘স্বাগত’ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানি দলের বিশ্বকাপে অংশ নেওয়াটা ‘যথাযথ হবে বলে মনে করেন না’ তিনি।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এটি (অংশ না নেওয়া) তাদের ‘নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য’ ভালো।
আসন্ন বিশ্বকাপে ইরান তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলার কথা রয়েছে। এই টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা।
আঞ্চলিক যুদ্ধের কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণের সক্ষমতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়ামালি এই সপ্তাহে রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়।
এবি/