দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছরের ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়ার ক্ষেত্রে ইরানের ফুটবল দলকে ‘স্বাগত’ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানি দলের বিশ্বকাপে অংশ নেওয়াটা ‘যথাযথ হবে বলে মনে করেন না’ তিনি।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এটি (অংশ না নেওয়া) তাদের ‘নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য’ ভালো। খবর বিবিসি
উল্লেখ্য, আগামী ১১ জুন শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত ফুটবল বিশ্বকাপ। সূচি অনুযায়ী, ইরান আগামী ১৫ ও ২১ জুন লস অ্যাঞ্জেলেসে যথাক্রমে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মুখোমুখি হবে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে।
তবে গত মঙ্গলবার ইরানের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী আহমাদ দুনিয়ামালি দলের অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, ‘যেহেতু এই নীতিহীন সরকার (যুক্তরাষ্ট্র) আমাদের নেতাকে হত্যা করেছে, তাই কোনো অবস্থাতেই আমাদের বিশ্বকাপে অংশগ্রহণের মতো যথাযথ পরিস্থিতি নেই।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের ছেলেরা সেখানে নিরাপদ নয় এবং অংশ নেওয়ার মতো কোনো পরিবেশ বিদ্যমান নেই।’
অন্যদিকে ফিফা প্রেসিডেন্ট জান্নি ইনফান্তিনো—যিনি ট্রাম্পের একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত—বুধবার জানিয়েছেন, তিনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। তার ভাষ্যমতে, ট্রাম্প তাকে বলেছেন— টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ইরানকে ‘স্বাগত’ জানানো হচ্ছে।