দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টেস্ট ক্রিকেটকে ২০২১ সালে বিদায় জানিয়েছিলেন মঈন আলী। তরুণদের সুযোগ করে দিতেই মঈন আলী অবসর নিয়েছিলেন। তবে আবারও ফিরতে হলো অবসর ভেঙে। দলের অন্যতম স্পিনার জ্যাক লিচ চোটে থাকায় অ্যাশেজের আগে মঈনকে ফের টেস্টে ফেরার অনুরোধ করেন অধিনায়ক বেন স্টোকস।
মঈন স্টোকসের অনুরোধ রাখেন, দলে ফিরেন এবং অ্যাশেজ শেষ করে আবারও বলে দিয়েছেন, সাদা পোশাকে আর কখনও ফিরবেন না। দলের বিশেষজ্ঞ স্পিনার জ্যাক লিচ না থাকায় অ্যাশেজ শুরুর আগে মঈনকে স্টোকস মেসেজ পাঠিয়েছিলেন, ‘অ্যাশেজ?’। মঈন প্রথমে রসিকতা ভাবলেও পরে ঠিকই ফিরে আসেন সাদা পোশাকে।
সোমবার ওভালে টানটান উত্তেজনার ম্যাচে ৪৯ রানের জয় পায় ইংল্যান্ড। তবে সব আলো কেড়ে নেন স্টুয়ার্ট ব্রড। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই তার শেষ ম্যাচ বলে জানিয়ে দেন ম্যাচ শেষ হবার দুইদিন আগে। তাই তো তার বিদায়ের দিনে সব কিছুই চলে যায় আড়ালে।
তাই ম্যাচ শেষে এক ফাঁকে মঈন আলী জানান ৬৮তম এই টেস্ট খেলে ব্যাট প্যাড উঠিয়ে রাখছেন। টেস্ট ক্যারিয়ারে মঈনের রয়েছে ৩ হাজার ৯৪ রান আর ২০৪ উইকেট। টেস্ট ছাড়লেও এখনই ছাড়ছেন না সীমিত ওভারের খেলা।
অ্যাশেজ সিরিজ শেষ হবার পর স্কাই স্পোর্টসে ধারাভাষ্যকার মেল জোনসের সঙ্গে কথা বলতে গিয়ে মঈন জানান, ‘যদি স্টোকসি আবার মেসেজ দেয় আমাকে আমি সেটি ডিলিট করে ফেলব। আমার জন্য এখানেই শেষ। আমি সত্যিই উপভোগ করেছি। এটা দারুণ এক সমাপ্তি।’
মঈন আরও বলেন, ‘দারুণ এক অনুভূতি। ফিরে আসা একটু ভয়ের ছিল। কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরকম ভালো কখনই খেলিনি। যখন স্টোকস বার্তা পাঠাল। ভাবলাম কেন নয়? আমি দারুণ এক দলের সঙ্গে খেলেছি।’
ক্যারিয়ারের শেষ টেস্টে মঈন ব্যাট হাতে ৩৪ ও ২৯ রান করেন, বল হাতে গোটা সিরিজে নিয়েছেন ৯টি উইকেট।০
এমআর/