দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল। আজ এক বিবৃতি দিয়ে এই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান দল বাংলাদেশ পা রাখবে ৯ মার্চ। তারা পরের দিন অনুশীলন করবে অথবা বিশ্রামে কাটাবে। খেলা মাঠে গড়াবে ১১ মার্চ। ১৩ মার্চ দ্বিতীয় ও ১৫ মার্চ হবে তৃতীয় ম্যাচ।
সবগুলো ম্যাচের ভেন্যু মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে বেলা ২টা ১৫ মিনিট থেকে। সিরিজ শেষে ১৬ মার্চ পাকিস্তান দল দেশের উদ্দেশ্য রওনা দেবে।
এমএস/