দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের ক্রিকেটকে জনসাধারণের কাছে পৌঁছে দিতে ক্রীড়া সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। খবরের সন্ধানে দিনের বড় একটি সময় তাদের কাটে মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে নিরাপত্তার দোহাই দিয়ে গত ৩১ জানুয়ারি স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশে নতুন নির্দেশনা জারি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সেই বিধিনিষেধ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন নতুন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণের পর রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশনা দেন।
আমিনুল হক বলেন, ‘আমি নিজেই জানি না ঢুকতে দেওয়া হয় না। আপনারা কাল মাঠে যাবেন। আমি দেখব। সমস্যা হলে আমাকে বলবেন, আমি সিইওকে বলে দিচ্ছি, যেন কালকে থেকে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারেন।’
পরে উপস্থিত সাংবাদিকদের সামনেই বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) ফোন করে নির্দেশনা দেন তিনি।
/অ