দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউসুফ পাঠানের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে শুক্রবার ডারবান কালান্দার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলো মুশফিকুর রহিমের দল জোহানেসবার্গ বাফেলোস। একই দিন দ্বিতীয় কোয়ালিফায়ারে হারারে হারিকেন্সকে ৪ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ডারবান কালান্দার্স।
তাই প্রথমবারের মতো আয়োজন হওয়া জিম-আফ্রো টি-টেন লিগের ফাইনালে মাঠে নামছে প্রথম কোয়ালিফায়ারের মুখোমুখি হওয়া দুই দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ফাইনাল ম্যাচটি শুরু হবে শনিবার রাত ৯ টায়।
ফাইনালের লড়াইয়ে স্বাভাবিক ভাবেই এগিয়ে থাকবে প্রথম কোয়ালিফায়ারে কালান্দার্সকে হারানো জোহানেসবার্গ বাফেলোস। প্রথম কোয়ালিফায়ারে কালান্দার্সের দেওয়া ১৪১ রানের জবাবে ভারতীয় তারকা ইউসুফ পাঠানের ২৬ বলে দানবীয় ৮০ রানের ইনিংসে ১ বল বাকি থাকতেই ফাইনাল নিশ্চিত করেছে তারা। তবে কোয়ালিফায়ারে মুশফিকরা জিতলেও টুর্নামেন্টে আগের দুইবারের দেখায় কালান্দার্স একটিতে জিতেছে ৭ উইকেটের ব্যবধানে এবং অন্যটি ২ রানের ব্যবধানে।
তাই ফাইনালের আগে নির্দিষ্ট করে ফেভারিট হিসেবে বলা যাচ্ছে না কোনও দলকেই। আর খেলা যেহেতু টি-টেন ফরম্যাটে একজন ব্যাটারের একটা ভালো ইনিংসেই ঘুরে যেতে পারে ম্যাচের মোড়। তাই ফাইনালে ফেভারিট নয় কোনও দলই। তবে শেষ ম্যাচে বড় লক্ষ্য তাড়া করে জয়ে কিছুটা হলেও মানসিকভাবে এগিয়ে থেকে ফাইনালে খেলতে নামবে বাফেলোস।
এমআর/