দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে শঙ্কা অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে। পুরনো চোটে ভুগতে থাকা তামিম ইকবালকে শেষ পর্যন্ত চিকিৎসা নিতে যেতে হয়েছে লন্ডনে। শঙ্কা ছিল অস্ত্রোপচার করানো নিয়েও। তবে আপাতত ইনজেকশন নিয়ে সুস্থ হওয়ার চেষ্টা। ইনজেকশন নেওয়ার পর দুই দিনের পর্যবেক্ষণে আছেন ওয়ানডে অধিনায়ক। বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর তামিমকে এই পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
বর্তমানে ডাক্তার দেবাশীষ তামিমের সঙ্গে লন্ডনে রয়েছেন লন্ডনে। শুক্রবার সন্ধ্যায় দেবাশীষের বরাত দিয়ে এক বিবৃতিতে বিসিবি জানায়, ‘তামিম তার কোমরের ব্যথার জন্য একজন মেরুদণ্ড বিশেষজ্ঞর সঙ্গে দেখা করেছে। ব্যথা সামলানোর জন্য কাল বিশেষ চিকিৎসাও করা হয়। সে আগামী দুইদিন পর্যবেক্ষণে থাকবে। এরপর তামিমকে দেখে পরবর্তীতে কি করতে হবে সে সিদ্ধান্ত নেওয়া হবে।’
আফগানিস্তান সিরিজ চলাকালীন হুট করেই অবসরের ঘোষণা দেন তামিম। পরের দিন আবার প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ফের ক্রিকেটে ফেরার ঘোষণা দেন। যদিও এরপর থেকে দেড় মাসের ছুটিতে আছেন।
এই সময়টায় মেরুদণ্ড বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যাথা উপশমের জন্য ইনজেকশন নেন। ইনজেকশনে কাজ হলে তামিম দেশে দিরে ধীরে ধীরে ফিরবেন খেলায়। আর যদি না হয় তাহলে অস্ত্রোপচার করা লাগবে। সেক্ষেত্রে অন্তত চার মাসের জন্য চলে যেতে পারেন দলের বাইরে।
বিসিবি জানিয়েছে তামিমের জন্য তারা অপেক্ষা করবেন। তামিম ফিরলে তিনিই অধিনায়ক হিসেবে এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। আর যদি ফিট হয়ে ফিরতে না পারেন তাহলে অন্য কেউ দায়িত্ব নেবেন।
এমআর/