দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের মাটিতে খেলতে রাজি না হওয়ায় আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। এই সিদ্ধান্তের প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান, যার ফলে আইসিসি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ জানিয়েছেন, বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনা এবং পাকিস্তানকে যথাযথ সম্মান না দেওয়া পর্যন্ত তাদের অবস্থান বদলাবে না।
জিও নিউজকে রশিদ লতিফ বলেন, ‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনা হলে এবং পাকিস্তানকে সম্মান দেওয়া হলেই কেবল পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ খেলবে।’ ইউটিউব চ্যানেল কাট বিহাইন্ডে তিনি আরও বলেন, ‘আইসিসি যত ইচ্ছে চিঠি লিখুক। পিসিবিকে নয়, পাকিস্তান সরকারকে চিঠি লিখুক। পিসিবি কোনো প্রেস বিজ্ঞপ্তি দেয়নি, কোনো চিঠিও লেখেনি। আমাদের সরকারই না করে দিয়েছে, যেমন ভারতকে তাদের সরকার না করেছে। আমরা সরকারের অধীন, আমরা যেতে পারি না। তোমরা আমাদের নিতে আসো, বাংলাদেশকেও ডাকো, তাহলেই সব সমস্যার সমাধান হবে।’
আইসিসি পাকিস্তান ও বাংলাদেশকে শাস্তি দিতে পারে এমন আশঙ্কার বিষয়ে রশিদ লতিফ বলেন, ‘যদি নিষিদ্ধ করা হয়, তাহলে বাংলাদেশ ও পাকিস্তান মিলে নিজেদের মধ্যে একটি আলাদা টুর্নামেন্ট আয়োজন করব এবং সেখানেই আমরা খেলব।’
এমএস/