দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অপমানের’ শিকার হওয়ার পর এক্স (সাবেক টুইটার) থেকে নিজের পোস্ট মুছে ফেলেছেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেসন গিলেস্পি।
আইসিসির এই সিদ্ধান্তের ব্যাখ্যা জানতে গিলেস্পি সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন, আগের আইসিসি টুর্নামেন্টগুলোর মতো বাংলাদেশকে কেন ভারতের বাইরে ম্যাচ খেলার অনুমতি দেওয়া হলো না।
তবে পরে ৫০ বছর বয়সী গিলেস্পি পোস্টটি মুছে ফেলেন, যা ভক্তদের মধ্যে জল্পনা সৃষ্টি করে।
এক্সে করা (এখন মুছে ফেলা) পোস্টে গিলেস্পি লিখেছিলেন, ‘আইসিসি কি ব্যাখ্যা দিয়েছে কেন বাংলাদেশকে ভারতের বাইরে ম্যাচ খেলতে দেওয়া হলো না?’
পূর্ববর্তী আইসিসি ইভেন্টগুলোর সঙ্গে তুলনা টেনে পাকিস্তান টেস্ট দলের সাবেক প্রধান কোচ আইসিসির অবস্থানকে অসঙ্গতিপূর্ণ বলে উল্লেখ করেন।
তিনি আরও লেখেন, ‘আমার মনে পড়ে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল এবং তখন তাদের পাকিস্তানের বাইরে ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়েছিল। কেউ কি এটাকে যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করতে পারেন?’
এক্স পোস্টটি মুছে ফেলার পর বেশ কয়েকজন ভক্ত গিলেস্পিকে ট্যাগ করে বিষয়টি নিয়ে জানতে চান। এর জবাবে গিলেস্পি জানান, কেবল একটি সাধারণ প্রশ্ন করায় তিনি ব্যাপকভাবে অপমানের শিকার হওয়ায় পোস্টটি মুছে ফেলেছেন।
এক ভক্তকে উত্তরে গিলেস্পি লেখেন, ‘একটা সাধারণ প্রশ্ন করার জন্য আমাকে গালাগাল করা হয়েছে—এই কারণেই পোস্টটা মুছে ফেলেছি।’
এর আগে, ২৪ জানুয়ারি আইসিসি আনুষ্ঠানিকভাবে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। টুর্নামেন্টটি আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।
এবি/