দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৫ সালের অক্টোবরের নিউজিল্যান্ড সফরের সময় মদ্যপান সংক্রান্ত ঘটনায় আলোচনায় আসা ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক হ্যারি ব্রুকের জন্য শ্রীলঙ্কা সফরে কারফিউ জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ইংলিশ খেলোয়াড়দের মধ্যরাতের পর বাইরে বের হওয়া নিষিদ্ধ থাকবে।
ব্রুক স্বীকার করেছেন, ‘আমি স্পষ্টভাবে একটি বড় ভুল করেছি। কেবল একজন খেলোয়াড় হিসেবে নয়, একজন অধিনায়ক হিসেবেও এটি ছিল অত্যন্ত অপেশাদার আচরণ। আমি নিজের সতীর্থ, সমর্থক এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছি। এটি আর কখনও হবে না।’
ওয়ানডে সিরিজ শুরুর আগে ব্রুক নিউজিল্যান্ডের একটি নাইটক্লাবে এক বাউন্সারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। ঘটনায় তাকে ৩০ হাজার পাউন্ড জরিমানা করা হয় এবং মাঠের বাইরের আচরণের জন্য চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়। ব্রুক উল্লেখ করেন, ‘আমি একাই ক্লাবে গিয়েছিলাম এবং তখন পুরোপুরি মাতাল ছিলাম না, তবে এক গ্লাস বেশি খেয়ে ফেলেছিলাম। এমন মনোভাব প্রথম থেকেই থাকা উচিত ছিল না।’
ব্রুক আরও বলেন, ‘আমি কখনও স্বেচ্ছায় পদত্যাগের কথা ভাবিনি। তবে বরখাস্ত হওয়ার সম্ভাবনা ছিল, যা কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করত। ভাগ্যক্রমে আমি অধিনায়কত্বে রয়েছি এবং গতকাল দলের সকলের কাছে ক্ষমা চেয়েছি।’
তিনি ২০১৮ সালের নাইটক্লাব কাণ্ডে জড়িত টেস্ট অধিনায়ক বেন স্টোকসের সহায়তা নেওয়ার কথাও উল্লেখ করেছেন, ‘তিনি আমাকে বুঝতে সাহায্য করেছেন এবং পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন। আমাদের সময়ের মূল লক্ষ্য খেলায় মনোযোগ দেওয়া। মাঝে মাঝে এক-দুইটি পানীয় নেওয়াটা স্বাভাবিক আচরণ।’
শ্রীলঙ্কা সফরে ইংলিশ দলের কারফিউকে নিয়ে ব্রুক বলেন, ‘এটি দলগত সিদ্ধান্ত। এতে আমাদের পারফরম্যান্স ও ম্যাচ জয়ের সম্ভাবনা বৃদ্ধি পাবে।’
এমএস/