দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ বিশ্বকাপের বাছাইয়ের প্রথম ধাপের সূচী প্রকাশ করল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রথম পর্বে চেনা প্রতিপক্ষই পেল জামাল ভুঁইয়ারা। সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে যে মালদ্বীপকে উড়িয়ে দীর্ঘ এক যুগ পর সেমি-ফাইনালে উঠেছিল তাদেরই পেল হাভিয়ের কাবরেরার দল।
বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশ্বকাপ বাছাইয়ের এশিয়া অঞ্চলের প্রিলিমিনারি রাউন্ডের প্রথম ধাপের ড্র অনুষ্ঠিত হয়। র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ ছিল ২ নম্বর পটে। মালদ্বীপ ছিল পট-১-এ।
আগামী ২০২৬ সালে বিশ্বকাপ আয়োজন হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে।
গত সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের দেখায় পিছিয়ে পড়েও মালদ্বীপকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। পরে সেমি-ফাইনালও খেলেছিল দল।
আগামী ১২ ও ১৭ অক্টোবর হোম ও অ্যাওয়ে ভিত্তিতে বাংলাদেশ ও মালদ্বীপ পরস্পরের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। বিশ্বকাপ বাছাইয়ের জন্য অগাস্টের মাঝামাঝি থেকে প্রস্তুতি শুরুর কথা বাংলাদেশ দলের।
এমআর/