• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

লেবাননকে জয় বঞ্চিত রাখল মোরসালিন

স্পোর্টস ডেস্ক
  ২১ নভেম্বর ২০২৩, ২০:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে বিধ্বস্ত হলেও লেবাননের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ম্যাচজুড়ে বাংলাদেশের গোল মিসের মহড়া অব্যাহত থাকলেও মোরসালিনের অসাধারণ গোলে লেবাননের সঙ্গে ১-১ ড্র নিয়েই মাঠ ছাড়ে জামাল ভূঁইয়ারা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচে প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। গোলের সুযোগ মিস না করলে প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ।

বাংলাদেশ প্রথম সুযোগ তৈরি করেছিল ২৪ মিনিটে। জামাল ভূঁইয়ার কর্নারে বিশ্বনাথের দুর্বল হেড সহজেই ধরেন লেবাননের গোলরক্ষক মোস্তাফা মাতার। পরের মিনিটেই বাম দিক থেকে মোরসালিনের কাটব্যাক থেকে বক্সে বল পেয়েছিলেন মো. সোহেল রানা। কিন্তু সোহেল শট নেওয়ার আগেই দ্রুত বল ক্লিয়ার করেন লেবাননের এক ডিফেন্ডার।

৩৪ মিনিটে ডান দিক থেকে ফাহিমের ক্রস বক্সে অরক্ষিত মোরসালিনের পায়ের কাছে বল পড়লেও শট নিতে পারেননি। তিন মিনিট পর এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল অতিথি দলটির সামনে। বক্সের মাথা থেকে নেওয়া জিহাদ আইয়ুবের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

বিরতির বাঁশির আগের মিনিটে আবার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। আবার সেই মোরসালিন সহজ সুযোগ নষ্ট করেছেন। ডান দিক থেকে ফাহিমের নিচু ক্রস ছোট বক্স থেকে বল-পায়ে সংযোগ ঘটাতে পারেননি মোরসালিন। পারলে এগিয়েই বিরতিতে যেতে পারতো বাংলাদেশ।

খেলার দ্বিতীয়ার্ধে রক্ষণ আর গোলরক্ষক শ্রাবণের ভুলে ৬৭ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। কিংস অ্যারেনা স্তব্ধ করে ৬৮ মিনিটে লিড নেয় লেবানন। তবে সেখান থেকে দ্রুতই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। লেবাননকে এগিয়ে দেন মাজেদ উসমান। তবে সে গোল শোধ করতে খুব একটা সময় নেয়নি বাংলাদেশ। বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে ৭২ মিনিটে দলকে সমতায় ফেরান মোরসালিন। এরপর আর কোনো দল গোল না পাওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল ভূঁইয়া তাদের ওপর বিশ্বাস রাখতে বলেছিলেন সমর্থকদের। এ ম্যাচের পর লাল-সবুজ জার্সিধারীদের ওপর দর্শক-সমর্থকদের আস্থা ও বিশ্বাস বাড়বে তা নিশ্চিত। ৭৯ ধাপ এগিয়ে থাকা একটা দলের বিপক্ষে এভাবে বুক চিতিয়ে ফুটবল খেলে ফাহিম-মোরসালিনরা সমর্থকদের হৃদয়ই জয় করে নিয়েছেন।

বিশ্বকাপ বাছাইয়ের 'ই' গ্রুপে বাংলাদেশের এখনো ম্যাচ বাকি চারটি। এর মধ্যে ঘরের মাঠে খেলবে অস্ট্রেলিয়া ও ফিলিস্তিনের বিপক্ষে। লড়াইয়ের এই চেতনা ধরে রাখতে পারলে পরের ম্যাচগুলো থেকেই আসতে পারে আরও পয়েন্ট। গ্রুপে অস্ট্রেলিয়া আছে বলে বাংলাদেশ দ্বিতীয় হওয়ার লড়াইটা ভালোভাবেই করতে পারবে।

জিতলে সেই পথটা আরও মসৃণ হতো। বাংলাদেশ জেতার মতোই ফুটবল খেলেছে। গত সাফ থেকে বাংলাদেশের গোল মিসের মহড়া চলছে। এ ম্যাচেও ছিল। লেবাননের মতো দলের বিপক্ষে সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারলে খেসারত দিতে হয়। বাংলাদেশ দিয়েছে ম্যাচ জিততে না পেরে। তাও মন্দের ভালো যে ম্যাচে পিছিয়ে পড়ে দ্রুতই ফিরে এসেছে হ্যাভিয়ের ক্যাবরেরা।

টি

  • বাংলাদেশ ফুটবল
  • ফুটবল বিশ্বকাপ বাছাইপর্ব
  • লেবানন
এ সম্পর্কিত আরও খবর
অস্ত্রোপচার কক্ষে কাজী সালাউদ্দিন
অস্ত্রোপচার কক্ষে কাজী সালাউদ্দিন
বাফুফেতে চাকরির সুযোগ
বাফুফেতে চাকরির সুযোগ
বাংলাদেশ ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা
বাংলাদেশ ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা
লেবাননে ছিনতাইকারীর ধাওয়া খেয়ে প্রাণ গেল দুই বাংলাদেশির
লেবাননে ছিনতাইকারীর ধাওয়া খেয়ে প্রাণ গেল দুই বাংলাদেশির
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।