দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বরেকর্ড করল পাকিস্তানের ওপেনার সৌদ শাকিল। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম ৭ টেস্টেই হাফ সেঞ্চুরি করেছেন পাকিস্তানের এই ব্যাটার।
ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টে ফিফটি আছে ভারতের সুনীল গাভাস্কার, নিউজিল্যান্ডের বার্ট সাটক্লিফ, পাকিস্তানের সাঈদ আহমেদ ও ওয়েস্ট ইন্ডিজের বাসিল বুচারের।
গত বছর ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে অভিষেক হয় শাকিলের। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করেন তিনি। ইংলিশদের বিপক্ষে পরের টেস্টে ৬৩ ও ৯৪ রান এবং তৃতীয় টেস্টে ২৩ ও ৫৩ রান করেন শাকিল। এরপরের সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে শাকিল ২ টেস্টের ৪ ইনিংসে করেন ২২, ৫৫*, ১২৫* ও ৩২ রান।
এবার শ্রীলঙ্কা সফরে গলে ক্যারিয়ারের ৬ষ্ঠ টেস্ট খেলতে নেমে করেন আরেক রেকর্ড। প্রথম ইনিংসে ২০৮ রানে অপরাজিত থাকেন যা শ্রীলঙ্কার মাটিতে কোনও পাকিস্তানী ব্যাটারের একমাত্র ডাবল সেঞ্চুরি।
সেটি আবার ১৯৮১ সালের পরে বিদেশের মাটিতে কোনও পাকিস্তানি ব্যাটারের প্রথম ডাবল। ইংল্যান্ডে ১৯৭১ সালে ডাবল সেঞ্চুরি করেন জহির আব্বাস।
এমআর/